Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury: তদন্ত যা হচ্ছে একটা সাজানো স্ক্রিপ্ট! বারুইপুর তদন্ত প্রসঙ্গে মন্তব্য অধীরের

Bengal Liberty

বারুইপুরের সাম্প্রতিক ঘটনায় পুলিশের রদবদল, তদন্তের গতি, ২১ জুলাইয়ের ব্রিগেড সমাবেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি সহ একাধিক পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রকে নিশানা করলেন অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

Adhir Chowdhury
Adhir Chowdhury

বারুইপুর প্রসঙ্গ Adhir Ranjan Chowdhury

বারুইপুর-কাণ্ডের তদন্ত প্রসঙ্গে অধীর রঞ্জনের অভিযোগ, ” যে তদন্ত চলছে, সেটা আদৌ নিরপেক্ষ বলে মনে হচ্ছে না। গোটা বিষয়টাই একটি সাজানো স্ক্রিপ্টের মতো। শেষ পর্যন্ত যা হবে, তা শুধুই নাটক। তদন্ত করবে কারা? সবটাই আগে থেকে ঠিক করা।” তাঁর দাবি, পুলিশের রদবদল করলেই প্রকৃত সত্য সামনে আসবে না। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পরিবর্তে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement
Advertisement

২১ জুলাই সমাবেশ

তৃণমূলের শহীদ দিবস বা ২১ জুলাই তৃণমূলের ব্রিগেড সমাবেশ নিয়েও কটাক্ষ করেন অধীর। তিনি বলেন, “ব্রিগেডের অনুমতি সেনাবাহিনী দেবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এতদিন শহীদ দিবসের নামে তৃণমূলের যে বাৎসরিক উৎসব চলত, এবার সেই ছবি বদলাবে। বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ব্রিগেড ভরানো ভারত মহাসাগর সাঁতরে পার হওয়ার মতো কঠিন।” তাঁর আরও মন্তব্য, শহীদ স্মরণের নামে প্রতি বছর যে উৎসব, খাওয়াদাওয়া ও রাজনৈতিক প্রদর্শনীর আয়োজন হতো, এবার মানুষ সেই দৃশ্য থেকে মুক্তি পেয়েছে।

Advertisement
Advertisement

হরমুজ প্রণালী

আন্তর্জাতিক ইস্যুতে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ” হরমুজ খুবই গুরুতর বিষয় এবং ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা।” তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ভারতীয়দের উপর পড়েছে এবং বহু ভারতীয় সেনাও প্রাণ হারিয়েছেন। তাঁর মতে, হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে ভারতের জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং অর্থনীতির উপর তার গভীর প্রভাব পড়তে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury