Bengal Liberty:
মঙ্গলবার তারকেশ্বরে বাবা তারকনাথের শ্রাবণী মেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, তারকেশ্বর ধামের সার্বিক উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি শ্রাবণ মাসে আগত লক্ষ লক্ষ জলযাত্রীর জন্য একাধিক বিশেষ ব্যবস্থার কথাও ঘোষণা করেন তিনি।

জলযাত্রীদের বিশেষ পরিষেবা, বিশ্বদরবারে তুলে ধরার বার্তা (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী জানান, শেওড়াফুলি-তারকেশ্বর রুটে প্রতি ৫ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে মেডিক্যাল ক্যাম্প, পানীয় জল, ওআরএস ও বিশ্রামের ব্যবস্থা-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা থাকবে। আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণ মাসের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে ভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হবে বলেও তিনি জানান। ( Suvendu Adhikari)

এছাড়া নিমাই তীর্থ ঘাট-সহ সমস্ত ঘাট নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এবং সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চও তৈরি করা হচ্ছে। আগামী ১৫ থেকে ১৯ জুলাই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে এবং ১৮ জুলাই থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই শ্রাবণী মেলা।বক্তব্যে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্বতন সরকারের এই মন্দিরের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে অনীহা ছিল। তবে এবার থেকে তারকেশ্বর ধামের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক শক্তিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নেবে বলে তিনি দাবি করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে বক্তব্য রাখেন তারকেশ্বর ধামের মহন্ত মহারাজ। তিনি অভিযোগ করেন, সিপিআইএম সরকারের আমলে তারকেশ্বর ধামের ট্রাস্টের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। দীর্ঘদিন এই পুণ্যভূমি অবহেলার শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি।মুখ্যমন্ত্রীর এই উন্নয়নমূলক উদ্যোগ এবং তীর্থযাত্রীদের জন্য বিশেষ পরিষেবার ঘোষণায় উপস্থিত ভক্ত ও জলযাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহের পরিবেশ দেখা যায়।
আরও পড়ুনঃ ব্রিগেডে আপত্তি কালীঘাট তৃণমূলের! ফাঁকা মাঠের ভয়েই কি ২১ জুলাই পালনে পিছিয়ে মমতা?

