Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee: ‘দিল্লি টলোমলো বাংলা ঢলমল’ বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে নিজের দিল্লি যোগ ভুললেন মমতা

Bengal Liberty

ফেসবুক লাইভে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “দিল্লি টলমল হলেও এখানেও ঢলমল হয়ে যাবে।” তাঁর দাবি, বিভিন্ন জায়গায় মানুষকে সভায় না যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে। তাঁর অভিযোগ, “আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে, যাবেন না, আটকে দেব। আমি প্রশাসনকে বলব, আপনারা নিরপেক্ষ থাকুন। একপক্ষ হয়ে কাজ করতে যাবেন না। জীবন অনেক বড়। দিল্লি টলমল হলে এখানেও ঢলমল হয়ে যাবে। আর যারা আজ চলে যাচ্ছে, তারাও কিন্তু গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না। সেটা তাদের বিষয়। কিন্তু আমরা মাথা নত করে চলতে শিখিনি।”

Mamata Banerjee
Mamata Banerjee

দিল্লির রাজনীতি টেনে কটাক্ষ Mamata Banerjee

বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক চেহারায় বদল ঘটে। ভোটের ফল প্রকাশের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইন্ডিয়া (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে দিল্লির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই হাই-প্রোফাইল রাজনৈতিক সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতার মধ্যে জাতীয় স্তরের বিভিন্ন বিষয় এবং রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছিল। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও বৈঠক হয়েছিল। ক্ষমতা হারানোর পর মমতা এবং অভিষেক কংগ্রেসের দ্বারস্থ হয়।

Advertisement
Advertisement

পাশাপাশি , রাজ্যের ক্ষমতা হারিয়ে ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করেছিলেন দলনেত্রী। কর্মীদের মনোবল চাঙ্গা লাইভে তিনি জানিয়েছেন, ” দিল্লি টলমল হলেও এখানেও ঢলমল হয়ে যাবে।” ক্ষমতা থেকে বিচ্যুত যাওয়ার পরেও হার মানতে নারাজ মমতা। তিনি জানিয়েছেন, ” আর যারা আজ চলে যাচ্ছে, তারাও কিন্তু গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না। সেটা তাদের বিষয়। কিন্তু আমরা মাথা নত করে চলতে শিখিনি।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury