Mid-Day Meal
Bengal Liberty: স্কুলের মিড-ডে মিল প্রকল্পের দায়িত্ব এবার আনুষ্ঠানিকভাবে ইসকনের (ISKCON) হাতে তুলে দিল রাজ্য সরকার। বুধবার মেচেদায় ইসকনের রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।
পর্যায়ক্রমে কার্যকর হবে প্রকল্প (Mid-Day Meal)
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ আগস্ট থেকে কলকাতায় এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এরপর ধাপে ধাপে নদীয়া জেলা এবং পরবর্তীতে রাজ্যের সমস্ত জেলায় স্কুলগুলোতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কেন এই সিদ্ধান্ত? (Mid-Day Meal)
মিড-ডে মিল নিয়ে বিতর্কের আবহে মুখ্যমন্ত্রী জানান, মূলত মধ্যবিত্ত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাই এই প্রকল্পের ওপর নির্ভরশীল। তাদের সুষম ও পুষ্টিকর আহার নিশ্চিত করতেই রাজ্য সরকার ইসকনের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে। সরকারি আধিকারিকদের পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলার উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে বার্তা (Mid-Day Meal)
পূর্ববর্তী সরকারের আমলে মিড-ডে মিল প্রকল্প ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, শিশুদের খাবার নিয়ে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইসকনের স্বচ্ছ ও উন্নতমানের খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর আস্থা রেখেই এই বড় দায়িত্ব তাদের দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

