Amit Shah
Amit Shah

Amit Shah : তিন দিনের বঙ্গ সফরে অমিত শাহ

Bengal Liberty : ১১ দিনের ব্যবধানে ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর ৩ দিনের বঙ্গ সফর শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে। ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প এবং শিল্পে বিনিয়োগ, সবকিছুই রয়েছে তাঁর সফরের এজেন্ডায়। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক পর্যালোচনার পাশাপাশি এই সফরের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট তাৎপর্যপূর্ণ (Amit Shah)।

Amit Shah
Amit Shah

সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক পর্যালোচনায় জোর (Amit Shah)

শনিবার, ১৮ জুলাই উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন তিনি। বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে মতবিনিময়ও করবেন। পাশাপাশি বিএসএফ-সংক্রান্ত একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। এরপর সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে সদ্য কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য আইন (BSA)-এর বাস্তবায়ন কতটা এগিয়েছে, তাও খতিয়ে দেখবেন তিনি। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার অগ্রগতি নিয়েও পৃথক পর্যালোচনা বৈঠক হওয়ার কথা রয়েছে।

Advertisement
Advertisement

উন্নয়ন, শিল্প ও আইন-শৃঙ্খলা বৈঠক কলকাতায় (Amit Shah)

১৯ জুলাই সফরের শেষ দিনে কলকাতায় থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিনের শুরুতেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। এরপর আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমূল ডেয়ারির দই প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন অমিত শাহ।

উল্লেখ্য, চলতি মাসের ৬ জুলাইও পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সিএএ, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। সেই সফরের পর অল্প সময়ের মধ্যেই ফের তাঁর বঙ্গ সফর রাজনৈতিক ও প্রশাসনিক-দুই ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব বহন করছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/16/abhishek-banerjee-fake-signature/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury