Sonam Wangchuk

Sonam Wangchuk: সোনম ওয়াংচুক ইস্যুর মাঝে পোস্ট ঘিরে বিতর্কে দীপিকা

Bengal Liberty

সোনম ওয়াংচুকের অনশন ঘিরে দেশজুড়ে চর্চার মাঝেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোস্ট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে (Sonam Wangchuk)। সমাজমাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, দীপিকা নাকি ইনস্টাগ্রাম স্টোরিতে সোনম ওয়াংচুকের সমর্থনে একটি পোস্ট করেছিলেন। এমনও দাবি করা হয়, পোস্টটি কয়েক মিনিটের মধ্যেই তিনি মুছে ফেলেন।

Sonam Wangchuk
Sonam Wangchuk

ভাইরাল দীপিকার পোস্ট

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, সোনম ওয়াংচুকের একটি পোস্ট শেয়ার করে লেখা রয়েছে, “He is fasting. We are scrolling.” তার সঙ্গে দীপিকার নামে আরও একটি বার্তা জুড়ে দেওয়া হয়েছে— “Why is no one speaking about this? We are living through the darkest hour of democracy.” পর মুহূর্তেই দীপিকা পাড়ুকোনের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনও স্টোরির অস্তিত্ব নেই। তাঁর সোশ্যাল মিডিয়ার সংরক্ষিত কার্যকলাপেও ওই পোস্টের কোনও প্রমাণ মেলেনি।

Advertisement
Advertisement

এদিকে, সোনম ওয়াংচুকের অনশন বৃহস্পতিবার ১৯তম দিনে পৌঁছেছে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একইসঙ্গে, তাঁর স্বাস্থ্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিও হওয়ার কথা দিল্লি হাই কোর্টে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও, ওয়াংচুক স্পষ্ট করেছেন, ” সরকার আলোচনায় না এলে তিনি অনশন ভাঙবেন না।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury