East Bengal
East Bengal

East Bengal : রেলওয়েকে হারিয়ে সিএফএলে জয়ের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল!

Bengal Liberty

তিন ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে(East Bengal) কলকাতা ফুটবল লিগে (CFL) রাজকীয়ভাবে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয়ের পর, দ্বিতীয় ম্যাচেও দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল লাল-হলুদ শিবির। আর আজকের ম্যাচে রেলওয়ে এফসি-কে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করল তারা। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ইস্টবেঙ্গল। তবে প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও, রেলওয়ের বিপক্ষে চেনা ছন্দে দেখা যায়নি লাল-হলুদ বাহিনীকে। গোটা ম্যাচ জুড়েই দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিল বিজয় ঘোষের দল। বিনো জর্জের ছাত্রদের বেশ কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত জেসিন টিকের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয়ী হয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Advertisement
Advertisement

প্রথমার্ধের খেলা(East Bengal)

শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় মশাল ব্রিগেড। এদিন লাল-হলুদের আক্রমণের অন্যতম ভরসা ছিলেন পুরনো মুখ জেসিন টিকে। তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন চাকু মাণ্ডি। তবে এদিন তন্ময় দাস কিংবা পিভি বিষ্ণুরা মাঠে ছিলেন না। অবশ্য তাতে ইস্টবেঙ্গলের খেলার গতি কমেনি। শুরু থেকেই হাই-প্রেসিং ফুটবল খেলতে শুরু করেন লাল-হলুদ ফুটবলাররা।

East Bengal
East Bengal

কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করছিল লাল-হলুদ বাহিনী। বেশ কিছু ওপেন হেডার থেকেও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকাররা। অন্যদিকে ইস্টবেঙ্গলের সাথে পাল্লা দিয়ে খেলছিল রেলওয়ে এফসি-ও। কাউন্টার অ্যাটাকে উঠে আসছিল তারাও। ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাধান্য বেশি থাকলেও, রেলওয়ের বজ্রআঁটুনি রক্ষণভাগে বারবার আটকে যাচ্ছিল মশাল ব্রিগেড। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে জেসিন টিকের গোল ও জয়(East Bengal)

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙে ইস্টবেঙ্গল। ম্যাচের ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসিন টিকে। এক গোল খাওয়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় রেলওয়ে। তবে সজাগ লাল-হলুদ রক্ষণে ফাটল ধরাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াই ও মাঝমাঠের নিয়ন্ত্রণে এগিয়ে ছিলেন বিনো জর্জের ছেলেরাই। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন জেসিন। এরপর ৭৫ মিনিটে ইস্টবেঙ্গলের একটি দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না হলেও, কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মশাল ব্রিগেড।
টানা তিন ম্যাচ জিতে লিগের শীর্ষে থাকলেও, দলের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন রেখে গেল এই ম্যাচ। পরের ম্যাচের আগে লাল-হলুদ শিবির কি পারবে সেই সব খামতি শুধরে নিতে? এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury