Amit Shah
Amit Shah

Amit Shah:ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম শব্দ জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধন করলেন অমিত শাহ, সঙ্গী শুভেন্দু

Bengal Liberty: 

রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ভাষা বিষয়ক জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধনে এসে বাংলার সংস্কৃতির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাষা যে মানুষের সংস্কৃতির একমাত্র উৎস, সে কথাও তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতিতে বাংলা ভাষার প্রভাব ও বিস্তার নিয়েও আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah 

Advertisement
Advertisement

প্রসঙ্গত, ন্যাশনাল লাইব্রেরিতে দেশের এই প্রথম ‘শব্দ বিষয়ক’ জাদুঘরের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের স্বীকৃত ২২টি ভাষার উৎপত্তি, ধ্বনির পরিবর্তন ও উচ্চারণ প্রদর্শনীর মাধ্যমে এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে মাতৃভাষাকে যেন আমরা কখনও ভুলে না যাই, সেই বার্তাও দেন অমিত শাহ।

 

বাংলা ভাষার সার্বভৌমত্ব নিয়ে বার্তা

Amit Shah 

এদিন জাতীয় গ্রন্থাগার থেকে নিজের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভাষার মাধ্যমেই কোনও দেশের সংস্কৃতিকে বোঝা যায়। ভাষা আমাদের ঐতিহ্য বহন করে। আজ দেশের সংস্কৃতির জন্য একটি বড় দিন। এই শব্দের জাদুঘর সেই ঐতিহ্যকেই তুলে ধরবে এবং দেশের সংস্কৃতিকে পুনরুদ্ধার করবে। আমাদের দেশে সংকীর্ণতার কোনও জায়গা নেই। আমরা কখনও কোনও মতাদর্শের উপর নিয়ন্ত্রণ আরোপ করিনি, কারও বিচারধারায় প্রতিবন্ধকতা তৈরি করতে চাইনি। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির চিহ্ন হতে পারে না। দেশের সংস্কৃতির পুনরুদ্ধারের সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

Amit Saha
Amit Saha

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা যায় একাধিক বঙ্গ মনীষীর নাম। তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দের মতো মনীষীদের জন্মই পশ্চিমবঙ্গকে প্রকৃত ‘সোনার বাংলা’ করে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশবাসীর কাছে বাংলা ভাষার সার্বভৌমত্ব ও গুরুত্বকে আরও স্পষ্ট করে দিল। সেই সঙ্গে আমাদের মাতৃভাষা বাংলাকে বিশ্বের দরবারে সেরা করে গড়ে তোলার দায়িত্ব যে আমাদেরই, তাও মনে করিয়ে দেন তিনি।

Advertisement
Advertisement

 

আরও পড়ুনঃ উদ্বৃত্ত শিক্ষক বদলি ও নিজ জেলায় ফেরার সুযোগ! ঘোষণা 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury