দিল্লিতে অমিত শাহের বাসভবনে শুভেন্দু! সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক, ঘিরে জল্পনা
দিল্লিতে অমিত শাহের বাসভবনে শুভেন্দু! সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক, ঘিরে জল্পনা

দিল্লিতে অমিত শাহের বাসভবনে শুভেন্দু! সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক, ঘিরে জল্পনা

Bengal Liberty : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পৌঁছন তিনি। তবে ঠিক কী কারণে এই বৈঠক, তা এখনও স্পষ্ট নয়। সীমান্ত নিরাপত্তা, নাকি অন্য কোনও গুরুত্বপূর্ণ বিষয়—তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, শুভেন্দু অধিকারী অমিত শাহের বাসভবনে পৌঁছনোর কিছুক্ষণ আগেই সেখান থেকে বেরিয়ে আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অর্থাৎ, এদিন দফায় দফায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখযোগ্যভাবে, এদিনই ক্রস বর্ডার টেররিজম বা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে বৈঠকে বসার কথা ছিল অমিত শাহের। বিভিন্ন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয় নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা। সেই আবহে শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন অমিত শাহ। ফলে বাংলার ক্ষেত্রে সীমান্ত সুরক্ষা কিংবা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি আলোচনায় উঠে এসেছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও বৈঠকে নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বৈঠক শেষে কী বার্তা সামনে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।