21 July
Bengal Liberty : ২১ জুলাই শহীদ দিবসে নতুন বার্তা দিল ১৯৯৩ সালের শহীদ রতন মণ্ডলের পরিবার (21 July)। তাঁদের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত সব দোষীর শাস্তি হওয়া উচিত। পাশাপাশি, সব শহীদ পরিবার যদি নতুন করে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন, তবে সেই উদ্যোগের পাশেই থাকবে রতন মণ্ডলের পরিবার। সোমবার সোনারপুরের কামরাবাদের বাড়ির কাছেই শহীদ রতন মণ্ডলের শহীদ বেদীতে মাল্যদান করেন পরিবারের সদস্যরা। পরিবারের উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস্যরাই। কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে দেখা যায়নি (21 July)।

নতুন আইনি উদ্যোগের পক্ষেও মত শহীদ পরিবারের (21 July)
শহীদ বেদীতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগানো ছিল। পরিবারের সদস্যরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ রতন মণ্ডলের স্ত্রী মহারানী মণ্ডল বলেন, “মেয়ে যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই যাব।” অন্যদিকে ছেলে সঞ্জয় মণ্ডল জানান, তিনি বাড়িতেই থাকবেন। পরিবারের বক্তব্য, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনায় যাঁরা দোষী, তাঁদের প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে, সব শহীদ পরিবার যদি নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাঁরাও সেই উদ্যোগকে সমর্থন করবেন। ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। তার মধ্যেই রতন মণ্ডলের পরিবারের এই অবস্থান এবং নিজস্ব উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন :
Congress : সভায় যাওয়ার পথে কংগ্রেস কর্মীদের বাস আটকানোর অভিযোগ

