Sikkim Disaster:সিকিমে নির্মীয়মাণ টানেলে বিস্ফোরণ, মৃত ১০, আটকে বহু

Bengal Liberty: 

 

সিকিমে নির্মীয়মাণ রাস্তার টানেলে বিস্ফোরণের পর ধস। সূত্রের খবর, ধসে চাপা পড়ে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। টানেলের ভিতরে এখনও প্রায় ১৮ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে এনডিআরএফ (NDRF), সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, সোমবার দুপুরে সিকিমের নামচি জেলার সমরদুং এলাকায় নির্মীয়মাণ একটি রাস্তার টানেলে বিষাক্ত মিথেন গ্যাস লিক করার জেরে প্রবল বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণের অভিঘাতে টানেলের একটি অংশ ধসে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান বিশেষজ্ঞদের।

 

 

বিষাক্ত মিথেন গ্যাসের জেরে ব্যাহত উদ্ধারকাজ Sikkim Disaster

 

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিকিম পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, সমরদুং এলাকার এই টানেলটি তিস্তা স্টেজ–৬ জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত। প্যাটেল ইঞ্জিনিয়ারিং নামে একটি সংস্থা টানেল নির্মাণের কাজ করছিল।

Sikkim Disaster
Sikkim Disaster

ব্যাহত উদ্ধার কাজ Sikkim Disaster

 

পুলিশ সূত্রে খবর, টানেলের ভিতরে বিষাক্ত মিথেন গ্যাসের উপস্থিতি, অত্যন্ত কম দৃশ্যমানতা এবং অক্সিজেনের ঘাটতির কারণে উদ্ধারকাজে বড় বাধার সৃষ্টি হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কয়েক জন কর্মীও বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ কয়েন পুঁতেই বিশ্বকাপ জিতল স্পেন! কুকুরেয়ার গোপন রীতির রহস্য

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury