Swarup Biswas
Swarup Biswas

Swarup Biswas: গিল্ড থেকে সদস্যপদ হারালেন স্বরূপ বিশ্বাস

Bengal Liberty

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের কার্ড বাতিল হল প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ইসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
Advertisement

অভিযোগ, স্বরূপ বিশ্বাস কোনও পরিচালক বা প্রযোজক ছিলেন না। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে জমেছিল গিল্ডের সদস্যরা। তথ্য ও সংস্কৃতি দফতরে ইমেল পাঠিয়ে তাঁর গিল্ড কার্ড বাতিলের দাবি জানান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সব্যসাচী বসু। সব্যসাচীর অভিযোগ, এই কার্ডকে কেন্দ্র করে বছরের পর বছর কিছু অপ্রকাশিত নিয়ম চালু ছিল, যার ফলে ভুক্তভুগি হতেন কর্মরত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরা।

Swarup Biswas
Swarup Biswas

সব্যসাচীর দাবি, গিল্ডে শেষবার নতুন সদস্যপদ দেওয়া হয়েছিল ২০১৮ সালে। তারপর গত আট বছর ধরে নতুন কোনও কার্ড ইস্যু হয়নি।

Advertisement
Advertisement

অভিযোগ, ফেডারেশনে দীর্ঘদিন কর্তৃত্ব বজায় রাখার ফলে বহু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ হারায়। তবে , শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury