Suvendu Adhikari
Suvendu Adhikari

Suvendu Adhikari: আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গরুর গাড়ির হেডলাইট! তীব্র আক্রমণ শুভেন্দুর

Bengal Liberty

বুধবার বিধানসভার অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ব্যাঙ্গাত্মক সুরে তিনি অভিষেককে “আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গরুর গাড়ির হেডলাইট” বলে অভিহিত করেন। তাঁর দাবি, “ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গে আর থাকবে না। খুঁজে পেতে ফলতার মতো দূরবীন লাগবে। আপনারা আর কোনও নির্বাচনে জিতবেন না।”

Suvendu Adhikari
Suvendu Adhikari

অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন, “৩১-এ হিসেব হবে”—অর্থাৎ ২০৩১ সালের বিধানসভা নির্বাচনে হিসেব চুকানো হবে। এর পাল্টা জবাবে বিরোধী দলনেতা বলেন, “তুমি বাইরে থাকলে তো হিসেব হবে!” তিনি আরও যোগ করেন, “৪ মে-র পর ডায়মন্ড হারবারে যাননি অভিষেক।  ফলতায় একটা টেস্ট কেস হয়েছিল; সেখানে ‘পুষ্পা’-ও প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পুনর্নির্বাচনের আগেই পরাজয় স্বীকার করে নেয়।”

Advertisement
Advertisement

গতকালের ২১ শে জুলাই (শহীদ দিবস) সমাবেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “বিড়লা তারামণ্ডলের সামনের মঞ্চে কত লোক হয়েছিল, তার রিপোর্ট পুলিশ আমাকে দিয়েছে। তৃণমূলে প্রায় ৪ হাজার চোর কাউন্সিলর রয়েছে। আর জেল থেকে জামিনে বেরিয়ে কাল সভায় যোগ দিয়েছিল প্রায় আড়াইশো জন। আপনারা যা যা করেছেন, ভগবান তার সব হিসেব সুদে-আসলে মিটিয়ে দিয়েছেন। যত চুরি-ডাকাতি করেছেন, সব গর্ত খুঁড়ে বের করা হবে।”

Advertisement
Advertisement

একই সঙ্গে অভিষেকের হাঁটার ধরন নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো কায়দায় ২০০০ লোকের সামনে হাত নাড়তে নাড়তে আসেন! ওই ছোকরাকে আমি বলে গেলাম—এই প্রতিষ্ঠিত চোর ভেতরে থাকবেন না বাইরে থাকবেন, তা ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন না কেন, ডায়মন্ড হারবারে লড়াই করুন। সেখানে ৪০ শতাংশ মুসলিম ভোট থাকা সত্ত্বেও আপনি যত ভোটে জিতেছেন, ঠিক তত ভোটে যদি আপনাকে হারাতে না পারি, তবে মিলিয়ে নেবেন—আপনার অবস্থা পুষ্পার থেকেও খারাপ হবে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury