Jammu Kashmir Latest News
Bengal Liberty
গতকাল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে(Jammu Kashmir Latest News) একটি মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা ঘটে যায়। কনস্টেবল আশিক হাসানকে হত্যার ঘটনায় জড়িত লস্কর-ই-তৈয়বার দুই জঙ্গি—আদিল থোকার ও হারুন রশিদ গনি-র বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। পহেলগাম জঙ্গি হামলার পর থেকেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতির ঘোষণা করেছিল। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে এখনও পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ওই দুই জঙ্গির বাড়ি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

কনস্টেবল আশিক হাসান শহীদ(Jammu Kashmir Latest News)
বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রার ডিউটিতে মোতায়েন ছিলেন কনস্টেবল আশিক হাসান। যাত্রার মরসুম হওয়ায় সেখানে তখন ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। ঠিক সেই সময় ২০ থেকে ২৫ বছর বয়সি দুই জঙ্গি—আদিল থোকার ও হারুন রশিদ গনি আশিক হাসানকে লক্ষ্য করে আচমকা গুলি চালায়।
গুরুতর জখম অবস্থায় আশিক হাসানকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স'(Jammu Kashmir Latest News)
বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দুই জঙ্গির বাসভবন গুঁড়িয়ে দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের এক কড়া বার্তা দিল কেন্দ্র সরকার। এর মাধ্যমে আবারও স্পষ্ট হয়ে গেল, বর্তমান সরকার দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়। জঙ্গিরা যে ভাষা বোঝে, প্রশাসন তাদের ঠিক সেই ভাষাতেই জবাব দিচ্ছে।
তবে প্রশ্ন থেকে যায়, এর জবাবে পাকিস্তান কি আবারও কোনো নতুন ষড়যন্ত্রের ছক কষবে? কারণ প্রবাদেই রয়েছে—‘দুর্যোধনের চলের অভাব হয় না!’


