Bengal Liberty
ফিফা বিশ্বকাপের শুরু থেকে শেষ(Argentina) পুরোটাই কেটেছে নানা বিতর্কের মধ্য দিয়ে। বিশ্বকাপ শুরুর আগেই একাধিক বিতর্ক সামনে এসেছিল, আর বিশ্বকাপ শেষের পরও চলছে তুমুল টানাপোড়েন। তবে প্রতিবারই এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
স্পেনের কাছে লজ্জাজনক পরাজয়ের পরও সেই হার নিয়ে পর্যালোচনা না করে কেবল ‘বৃহত্তর ষড়যন্ত্র’ নিয়েই আলোচনা চলছে।

কলঙ্কিত ফুটবল(Argentina)
বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশে ফেরার বিমান ধরার আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-এর নজরে আসেন সেদেশের ফুটবল সংস্থার প্রধান ক্লদিও তাপিয়া।সূত্রের খবর, বুয়েনস আইরেসের বিমান ধরার ঠিক আগের মুহূর্তে তাপিয়াকে আটক করে FBI এবং বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়। যদিও পরবর্তীতে তিনি দেশে ফেরার অনুমতি পান।বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে প্রায় ৩,০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির খবর প্রকাশ্যে আসে।

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ(Argentina)
বিমানবন্দরে হাজির হয় আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)। বিমান উড্ডয়নের কয়েক মিনিট আগে তাপিয়াকে আটক করা হয়। তাঁর মোবাইল ফোন জব্দ করে বিমানবন্দরেই শুরু হয় ম্যারাথন জেরা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দলের বাসের ভেতরেই প্রায় ৩০ মিনিট ধরে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাপিয়ার পাশাপাশি এই জেরা মুখোমুখি হতে হয় আর্জেন্টিনা ফুটবল সংস্থার কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকেও।
আরও খবর

নেপথ্যে বড় ষড়যন্ত্র(Argentina)
গত কয়েক মাস ধরে প্রচুর নথিপত্র খতিয়ে দেখেছে গোয়েন্দা সংস্থা। সেখানে ‘তুরপ্রোদএন্টার এলএলসি’ (Turprodenter LLC) নামে এক মার্কিন সংস্থার উল্লেখ পাওয়া গেছে, যারা আর্জেন্টিনা ফুটবল সংস্থার আর্থিক বিষয়গুলো দেখাশোনা করত।জানা গেছে,

দু’জন রাজনৈতিক নেতা ২০২৫ সালের শেষ থেকে কয়েক মাস ধরে কোটি কোটি ডলার লেনদেন করেছেন। যুক্তরাষ্ট্রের পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই লেনদেন পরিচালিত হয়েছে। সেই অ্যাকাউন্টগুলো থেকে অন্তত ২৬ কোটি ডলার পেয়েছে তুরপ্রোদএন্টার এলএলসি। শুধু তাই নয়, আরও প্রায় ৬ কোটি ডলার বিভিন্ন সংস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।


