the raja saab
the raja saab

প্রভাসের ‘হরর কমেডি’ টোটকা কি সফল হবে? (The Raja Saab)

Bengal Liberty:২০২৬-এর ৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত হরর কমেডি সিনেমা ‘দ্য রাজাসাব’। মাস অ্যাকশন-ইমেজ ছেড়ে একেবারে নতুন ঘরানার সিনেমায় দেখা যাবে প্রভাসকে। এই ঝুঁকিপূর্ণ এক্সপেরিমেন্ট তাঁর কেরিয়ারের জন্য কতটা কার্যকর হবে সেটাই এখন বড় প্রশ্ন।

ইতিমধ্যেই একটি টিজার, একটি ট্রেলার এবং একটি গান রিলিজ হয়েছে। সিনেমার অল্প ঝলকেই দর্শকদের বড় অংশ আকৃষ্ট হলেও, সিনেমার কিছু দৃশ্য এবং ভিজ্যুয়াল নিয়ে সোশ্যাল মিডিয়ায় হেটার্সদের ট্রলের মুখে পড়তে হয়েছে নির্মাতাদের।

the raja saab
the raja saab

 

সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস, ঋদ্ধি কুমার, মলবিকা মহানান, নিধি আগারওয়াল, সঞ্জয় দত্ত, বোমান ইরানি সহ আরও অনেকে।

অ্যাকশন ও রক্তারক্তির জগত থেকে বেরিয়ে এবার রোমান্টিসিজম আর হরর-কমেডির ফ্লেভারে দর্শকের মন জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন ‘রেবেলস্টার’ প্রভাস। তবে সাম্প্রতিক কিছু বড় বাজেটের ব্যর্থতা যেমন,সাহো, রাধেশ্যাম, আদিপুরুষ তাঁর ইমেজে কুপ্রভাব ফেলেছে। যদিও ‘সালার’ এবং ‘কালকী ’ তাঁকে আবার প্যান-ইন্ডিয়া স্তরে নতুন উচ্চতায় তুলতে সাহায্য করছে।

দর্শকরা মনে করছেন, রোমান্টিক ও সফট ইমেজে প্রভাস বারবার তেমন সফল নন। সেই কারণে অনেকের মতে ‘দ্য রাজাসাব’-এর বক্স অফিস পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে তাঁর পরবর্তী বহুচর্চিত প্রজেক্ট ‘স্পিরিট’–কে ঘিরে তৈরি হয়েছে বিপুল হাইপ। সেটাও ‘দ্য রাজাসাব’-এর প্রতি দর্শকের আগ্রহ কমে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে।

এখন দেখার বিষয়,‘দ্য রাজাসাব’ কি বক্স অফিসে ঝড় তুলতে পারবে, নাকি মুক্তির আগেই ফ্লপের সমুদ্রে ভেসে যাবে যাবে?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury