Bengal Liberty
কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই(Putul Sonowal) জয় দিয়ে অভিযান শুরু করেছিল ভারত। শুরুতেই মহিলাদের লন বোলে মাল্টাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে ভারতীয় দল।জয়ের সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার কানাডার অভিজ্ঞ, রৌপ্যপদকজয়ী তারকা রায়ান ওয়েবস্টারকে টাই-ব্রেকারে হারিয়ে রাজকীয় জয় ছিনিয়ে নিলেন ভারতের উদীয়মান খেলোয়াড় পুতুল সোনোয়াল।

প্রথম রাউন্ডেই পুতুলের বাজিমাত(Putul Sonowal)
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী এবং অসাধারণ ছন্দে ছিলেন পুতুল। ম্যাচের প্রতিটি মুহূর্তে তাঁর সেই আধিপত্য স্পষ্ট বোঝা যাচ্ছিল। হেভিওয়েট প্রতিপক্ষের সামনে একটুও থমকে না গিয়ে নিজের সেরাটা উজোড় করে দেন তিনি। আর তাতেই প্রথম রাউন্ডে ৭-৩ ব্যবধানে এগিয়ে যান আসামের এই তরুণ তুর্কি।
দ্বিতীয় রাউন্ডে রায়ানের প্রত্যাবর্তন(Putul Sonowal)
প্রথম রাউন্ডে পিছিয়ে পড়ার পর নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন কানাডার রায়ান ওয়েবস্টার। ৫-২ ব্যবধানে দ্বিতীয় রাউন্ড জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।
আরও খবর
টাই-ব্রেকারে পুতুলের স্মরণীয় জয়(Putul Sonowal)
দ্বিতীয় রাউন্ড হাতছাড়া হলেও এক মুহূর্তের জন্যও মনোবল হারাননি পুতুল। টাই-ব্রেকার রাউন্ডে মাত্র দুটি মোক্ষম শটে ‘হট ফেভারিট’ রায়ান ওয়েবস্টারকে মাত করে স্মরনীয় সূচনা করলেন তিনি। এক কথায়—অবিশ্বাস্য ও অসাধারণ জয়! আগামীকাল পুতুলের সামনে নতুন চ্যালেঞ্জ ও নতুন প্রতিপক্ষ। পদক নিশ্চিত করার লক্ষ্যে এখন জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর সবচেয়ে বড় লক্ষ্য।



