PM Narendra Modi
Bengal Liberty : নিট প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে ক্ষোভের আবহের মধ্যেই বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইন আনতে চলেছে সরকার। দোষীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান সংবলিত খসড়া শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানালেন নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি স্পষ্ট বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করা হবে না। একইসঙ্গে সংসদের আসন্ন অধিবেশনেই বিলটি দ্রুত পাশ করানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি(PM Narendra Modi)।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কেন্দ্রের জোর (PM Narendra Modi)
এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছে।” তিনি জানান, শুধু অভিযুক্তদের গ্রেফতার করাই নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিয়েছে কেন্দ্র। সেই কারণেই অল্প সময়ের মধ্যে পুনরায় পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর তাই অবিলম্বে পরীক্ষা আয়োজন করা ছিল খুবই জরুরি ব্যাপার।”
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
তিনি জানান, স্বল্পতম সময়ের মধ্যে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর জন্য পরীক্ষা নেওয়া হয়েছে এবং ১৯ তারিখেই ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে সরকার শুধু পরীক্ষা সম্পন্ন করেই দায়িত্ব শেষ হয়েছে বলে মনে করছে না বলেও স্পষ্ট করেন তিনি।

ফাস্ট ট্র্যাক আদালতের খসড়া মন্ত্রিসভায় (PM Narendra Modi)
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের ভিত্তিতে গভীর রাতেই তাঁর কাছে খসড়া পৌঁছে গিয়েছে। তিনি বলেন, ফাস্ট ট্র্যাক আদালত ও প্রশ্নফাঁসের দোষীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান সংবলিত এই খসড়া শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সদস্যদের মতামত ও পরামর্শ অন্তর্ভুক্ত করার পর সেটি চূড়ান্ত করা হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহের অধিবেশন শুরু হচ্ছে। সেখানে যত দ্রুত সম্ভব এই বিল পাস করানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে।

প্রসঙ্গত, শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আপস করবে না সরকার। দেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য।” সেই সময়ই তিনি প্রশ্নফাঁসের দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস দিয়েছিলেন। আর দিনের শেষে ভিডিও বার্তায় সেই প্রতিশ্রুতিকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে আইনি পদক্ষেপের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এদিকে, শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে প্রশ্নফাঁস-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন :
PM Narendra Modi : প্রশ্ন ফাঁসে আর রেয়াত নয়! পড়ুয়াদের কী আশ্বাস দিলেন মোদি ?

