Abhishek Banerjee
Bengal Liberty:
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য ক্যাম্পকে ঘিরে ফের দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, ক্যাম্প চত্বরের একাধিক জায়গায় সরকারি মেডিক্যাল কলেজের পরীক্ষা করা ল্যাবরেটরি রিপোর্ট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

ফলতার ক্যাম্পে ছড়িয়ে-ছিটিয়ে সরকারি হাসপাতালের ল্যাব রিপোর্ট, Abhishek Banerjee
স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া একাধিক ল্যাব রিপোর্টে সংশ্লিষ্ট চিকিৎসকের নাম, স্বাক্ষর কিংবা মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বর কিছুই নেই। ফলে ওই রিপোর্টগুলির গ্রহণযোগ্যতা এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। চিকিৎসা সংক্রান্ত সরকারি নথিতে প্রয়োজনীয় তথ্য না থাকায় পুরো বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
Abhishek Banerjee
সূত্রের খবর, ফলতার এই সেবাশ্রয় ক্যাম্পে আসা রোগীদের রক্তসহ বিভিন্ন পরীক্ষার নমুনা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। কিন্তু সেই রিপোর্ট কীভাবে ক্যাম্প চত্বরে এভাবে অযত্নে পড়ে রইল এবং রোগীরা তা আদৌ হাতে পেলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
Abhishek Banerjee

স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, সরকারি পরিকাঠামো ব্যবহার করে পরিচালিত এই ধরনের শিবিরের ক্ষেত্রে রোগীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। সেখানে সরকারি মেডিক্যাল কলেজের ল্যাব রিপোর্ট এভাবে ফেলে রাখা প্রশাসনিক গাফিলতিরই ইঙ্গিত দেয়।
Abhishek Banerjee
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। গত শনিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেবাশ্রয় শিবিরের নানাবিধ দুর্নীতি ও অনিয়ম নিয়ে সরব হন এবং এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানান। এখন দেখার, এই নতুন অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী ব্যবস্থা নেয়।

আরও পড়ুনঃ নাবলুসে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কঠোর পদক্ষেপ নেতানিয়াহু সরকারের, আটক বহু

