NCPI: সাংসদদের মধ্যে দ্বন্দ্বের জল্পনা ওড়ালো NCPI, জারি বিশেষ বিবৃতি

Bengal Liberty: 

দলের সাংসদদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)। দলের কেন্দ্রীয় কমিটির তরফে প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এনসিপিআই-এর সাংসদদের মধ্যে মতবিরোধ নিয়ে যে খবর রটানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

Advertisement
Advertisement

NCPI

 

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এনসিপিআই এই ধরনের ভুয়ো তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে যাচাই না-করা খবর বা গুজবে কান না দেওয়ার এবং তা শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। দলের স্পষ্ট দাবি, এনসিপিআই সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শুধুমাত্র দলের অনুমোদিত ও সরকারি প্রচার মাধ্যমের ওপরই নির্ভর করা উচিত।

NCPI
NCPI

NCPI গুজবে কান না দেওয়ার আবেদন দলের

 

এনসিপিআই আরও জানিয়েছে, দলের সমস্ত সাংসদ সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন, রাজ্যের মানুষের কল্যাণ ও জাতীয় স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের সঙ্গে সমন্বয় রেখে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য পূরণে একযোগে কাজ করে চলেছে দল।

 

NCPI

 

পরিশেষে সংবাদমাধ্যম এবং সাধারণ নাগরিকদের উদ্দেশে এনসিপিআই-এর আবেদন— দল সম্পর্কে যেকোনো খবর প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করে নেওয়া হোক।

 

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা-কল্যাণ বিতর্কে অধীরের পাল্টা কটাক্ষ ‘অতীতের ফল ভোগ করছে তৃণমূল’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury