Weather Alert
Weather Alert

Weather Alert : নিম্নচাপ বিদায় নিলেও বৃষ্টির দাপট কমেনি!

Bengal Liberty : নিম্নচাপ সরে গেলেও বাংলাজুড়ে বর্ষার দাপট অব্যাহত (Weather Alert)। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের চার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। বহু এলাকায় জল জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কাও রয়েছে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলার জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, স্থানীয়ভাবে যান চলাচলে বিঘ্ন এবং নদী-নালা সংলগ্ন এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বর্ষার সক্রিয় পরিস্থিতি আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/31/ncpi-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury