Bengal Liberty
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে অবিলম্বে বুলেটপ্রুফ গাড়ি এবং জ্যামার-সজ্জিত নিরাপত্তা গাড়ির ব্যবস্থা করা উচিত। অর্জুন সিংয়ের বক্তব্য, সাম্প্রতিক ঘটনাবলির পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই বিভিন্ন জঙ্গি সংগঠন ও রাজনৈতিক প্রতিপক্ষের সম্ভাব্য টার্গেটে রয়েছেন। তাই কোনও ধরনের ঝুঁকি এড়াতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

উল্লেখ্য, এর আগেও অর্জুন সিং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সম্প্রতি এক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর তিনি আবারও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও আরও শক্তিশালী করার দাবি জানান।


