Bengal Liberty:
দেশের প্রথম ডিজিটাল জনগণনার আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার, ১ আগস্ট। এদিন ‘স্বপঞ্জীকরণ’ বা ‘সেল্ফ এনুমারেশন’ করে এই জনগণনা কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ডিজিটাল জনগণনার অনলাইন পোর্টালটির উদ্বোধন করে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিজেরাই পরিবারের তথ্য অনলাইনে পূরণ করে এই ঐতিহাসিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য।

West Bengal Census
সরকারি সূত্রে জানা গিয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা se.census.gov.in পোর্টালে গিয়ে স্বয়ং নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন। শনিবার সকাল ১০টা থেকে এই সেল্ফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যক্তিগত পরিচয়, পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষা, পেশা, বাসস্থানের বিবরণসহ একাধিক তথ্য এতে জানাতে হবে। এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হবে, যা ভবিষ্যতের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
আরও খবর
আজ থেকেই অনলাইনে নিজেই জমা দেওয়া যাবে পরিবারের সমস্ত তথ্য West Bengal Census
সেল্ফ এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর, ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন গণনাকারীরা। নাগরিকদের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব তথ্য মিলিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে তা সংশোধনের সুযোগও থাকবে।

West Bengal Census
এবারের জনগণনায় সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। গণনাকারীদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তথ্য সরাসরি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে। প্রশাসনের দাবি, এর ফলে তথ্য সংগ্রহের কাজ আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে এবং কাগজের ব্যবহারও অনেকটাই কমে যাবে।সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই সকল নাগরিককে স্বপঞ্জীকরণ সম্পন্ন করার আবেদন জানানো হচ্ছে।
West Bengal Census

পাশাপাশি বাড়ি বাড়ি যাচাইয়ের সময় সঠিক তথ্য দিয়ে গণনাকারীদের সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের জনগণনাকে আরও আধুনিক, নির্ভুল, স্বচ্ছ ও কার্যকর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জরুরি! বুলেটপ্রুফ ও জ্যামার গাড়ির দাবি পরিবহনমন্ত্রীর


