Health Department
Health Department

Health Department: স্বাস্থ্য দফতরের কড়া সিদ্ধান্ত! রক্ত সংগ্রহে জারি নতুন নির্দেশিকা

Bengal Liberty

রক্ত সংগ্রহ ব্যবস্থায় বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। ব্লাড ডোনেশন ক‍্যাম্প করার ক্ষেত্রে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ‍্য দফতর। ব্লাড ব‍্যাঙ্ক নিয়ে একাধিক অভিযোগ শুরু হয়েছিল (Health Department)। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছে। নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের অধীন স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফ থেকে। ১ আগস্ট থেকে কার্যকর হল নির্দেশিকা।

Health Department
Health Department

সংশ্লিষ্ট ব্লাড সেন্টারগুলিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাইরে কোনও VBD ক্যাম্প করা যাবে না বলে নির্দেশিকা জারি হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। তবে ল্যাবগুলিতে রক্ত সংগ্রহের ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি দক্ষ কর্মচারীদের উপস্থিতিতে কাজের সকল নিয়ম জারি থাকবে। উল্লেখ্য, রক্ত স্থানান্তর বা ব্লাড ব্যাংকে রক্ত সরবরাহের সময় SBTC কে আগাম জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

State Blood Transfusion Council
State Blood Transfusion Council

১১ ব্লাড সেন্টারের তালিকা Health Department

বর্তমানে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আওতায় মোট ১১টি ব্লাড সেন্টার রয়েছে। কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু ব্লাড ব্যাংকের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল রক্তদান কেন্দ্র, লাইফ কেয়ার ব্লাড সেন্টার, অশোক ল্যাবরেটরি ব্লাড সেন্টার, কোঠারি মেডিক্যাল সেন্টার ব্লাড সেন্টার, হেলথ পয়েন্ট ব্লাড সেন্টার, ওএম ব্লাড সেন্টার, এইচএমসি রোটারি ব্লাড সেন্টার , উপশম ওম ব্লাড সেন্টার, তেরেসা ওএম ব্লাড সেন্টার এবং রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারের নাম তালিকায় রয়েছে।

Advertisement
Advertisement

নির্দেশিকা অনুযায়ী, জনস্বার্থের কথা মাথায় রেখেই এই নির্দেশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাইরে রক্ত সংগ্রহের শিবির বন্ধ থাকবে। পাশাপাশি রক্ত স্থানান্তরের ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়ম আরোপিত হয়েছে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সংশ্লিষ্ট ১১টি ব্লাড সেন্টার থেকে আয়োজিত বাইরে রক্তদান শিবির আপাতত বন্ধ থাকবে। তবে হাসপাতাল বা সংশ্লিষ্ট ব্লাড সেন্টারের ভিতরে নিয়ম মেনে রক্ত সংগ্রহ চালু থাকবে বলে সূত্রের খবর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury