Taslima Nasreen
Taslima Nasreen

Taslima Nasreen : ‘মুখোমুখি তাসলিমা’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন লেখিকা!

Bengal Liberty : প্রায় ১৯ বছর পর আবার কলকাতায় ফিরেছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। এবার সেই প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে উঠতে চলেছে ‘মুখোমুখি তসলিমা’ অনুষ্ঠান। প্রায় দুই দশক পর কলকাতায় এসে সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও বিশিষ্টজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। তার জন্য আয়োজন করা হয়েছে এক বিশেষ সাংবাদিক সম্মেলন। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাঘরে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে নির্বাসনের দীর্ঘ যন্ত্রণা, হারিয়ে ফেলা ঠিকানা, স্বাধীন মতপ্রকাশের লড়াই এবং কলকাতার প্রতি অটুট ভালোবাসার কথা তুলে ধরবেন তিনি। পাশাপশি সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছেন এই অনুষ্ঠান থেকেই। উল্লেখ্য, শনিবার রবীন্দ্রসদনে ‘ফেরা’ অনুষ্ঠান মঞ্চে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি ফিরে এসেছি।” মাত্র চারটি শব্দেই যেন ধরা পড়ে ১৯ বছরের অপেক্ষা, অভিমান, অশ্রু আর ফিরে পাওয়ার আবেগে ভরা এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প (Taslima Nasreen)।

Taslima Nasreen
Taslima Nasreen

১৯ বছরের অপেক্ষার অবসান (Taslima Nasreen)

প্রায় দুই দশকের দীর্ঘ নির্বাসনের পর আবার কলকাতায় তসলিমা নাসরিন। শুক্রবার শহরে পা রাখার পর শনিবার রবীন্দ্র সদনে আয়োজিত ‘ফেরা’ অনুষ্ঠানে ফিরে আসার অনুভূতি ভাগ করে নেন তিনি। মঞ্চে উঠে তসলিমা বলেন, “আমি ফিরে এসেছি।” একইসঙ্গে তাঁকে কলকাতায় ফিরে আসার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীও তাঁকে আশ্বাস দেন, “যতবার খুশি আপনি আসবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর।”

Advertisement
Advertisement

নতুন শুরুর বার্তা (Taslima Nasreen)

রবীন্দ্র সদনের মঞ্চে দাঁড়িয়ে তসলিমা নাসরিন বলেন, কলকাতাকে তিনি কোনওদিন ভুলতে পারেননি। বারবার নিজেকে প্রশ্ন করেছেন, কেন তাঁকে এই শহর ছেড়ে যেতে হয়েছিল। তবে ফিরে এসে তিনি কোনও অভিযোগ নয়, ভালোবাসার কথাই বলতে চান। তাঁর কথায়, “আমি কলকাতায় ফিরে এসেছি-এই একটি বাক্য বলতে আমার ১৯ বছর লেগে গেল।” ২০০৭ সালে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাস একদিন মনে রাখে কে দরজা বন্ধ করেছিল, আর কে সেই দরজা আবার খুলে দিয়েছিল। একইসঙ্গে জন্মভূমি, নির্বাসন ও প্রত্যাবর্তনের সঙ্গে অগস্ট মাসের বিশেষ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং কলকাতার প্রতি অটুট টান। এবার রবিবারের অনুষ্ঠানে কি বক্তব্য রাখতে চলেছেন তাসলিমা সেটাই এখন দেখার।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/01/taslima-nasreen-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury