ABVP Protest
ABVP Protest

ABVP Protest: ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কাঠগড়ায় শিক্ষাব্যবস্থা!

Bengal Liberty

পাঞ্জাবে নিয়োগ পরীক্ষা ও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চণ্ডীগড়ে উত্তেজনা ছড়িয়েছে (ABVP Protest)। শনিবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের বাসভবনের উদ্দেশে মিছিল করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র প্রতিনিধিরা। তবে সেক্টর-২ এলাকায় তাঁদের মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বচসা হয়।

ABVP Protest
ABVP Protest

পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন এবিভিপি কর্মীদের হাতে পোস্টার ও ব্যানার ছিল। সাম্প্রতিক ফার্মাসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাঁরা সরব হন। সংগঠনের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীর সঙ্গে চরম অবিচার হচ্ছে। পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সকল অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

এবিভিপির পাঞ্জাব রাজ্য সম্পাদক জস্করণ সিং ভুল্লার বলেন, “পাঞ্জাবে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ বিপদের মুখে পড়ছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে এডিও, নায়েব তহসিলদার এবং দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল। সরকার যদি দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার উপর আস্থা হারাবে।”

Advertisement
Advertisement

রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

অন্যদিকে, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি গৌরব বীর সোহাল বলেন, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যদি পাঞ্জাব সরকার কঠোর পদক্ষেপ না নেয় এবং ছাত্রছাত্রীদের ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে আমরা আমাদের আন্দোলন আরও জোরদার করব। আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

Advertisement
Advertisement

সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। এবার পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ছাত্র সংগঠনের বিক্ষোভে ফের রাজ্যের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury