Bengal Liberty : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষের পর এবার তার আঁচ কলকাতা হাই কোর্টে (Jadavpur University)। SFI-সহ বাম ছাত্র সংগঠন ও ABVP-র সংঘর্ষ ঘিরে যখন ক্যাম্পাসে উত্তেজনা তুঙ্গে, তখনই বুধবার রাতের ঘটনাকে সামনে রেখে দ্রুত শুনানির আর্জি জানানো হল আদালতে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। যদিও তাৎক্ষণিক শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। নিয়ম মেনে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে সংঘর্ষের প্রতিবাদে পাল্টাপাল্টি জমায়েতের ডাক দিয়েছে দুই পক্ষ। দুই মিছিলকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে (Jadavpur University)। আকাশপথে সবং, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। জলবন্দিদের রেশন-পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

দ্রুত শুনানির আবেদন খারিজ হাই কোর্টে (Jadavpur University)
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই হাই কোর্টে বিচারাধীন। বুধবার রাতের ঘটনাকেও সেই মামলার সঙ্গে যুক্ত করে দ্রুত শুনানি করা হোক। তবে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি আদালত। মামলাকারীকে নিয়ম মেনে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর পাল্টা কর্মসূচি (Jadavpur University)
বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠন এবং ABVP-র মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। রাতভর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বন্ধ গেটের সামনে ধাক্কাধাক্কি, লাথালাথি, ভাঙচুরের অভিযোগ ওঠে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, পড়ুয়াদের ক্যাম্পাসে আটকে রেখে ABVP-র সদস্যরা তাণ্ডব চালান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ABVP। তাদের পাল্টা দাবি, বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন জিবি মিটিংকে কেন্দ্র করে DSF ও SFI-র সদস্যরা ABVP কর্মীদের উপর পূর্বপরিকল্পিত হামলা চালান।
আরও খবর

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবাদে গোলপার্কে জমায়েতের ডাক দিয়েছে ABVP। অন্যদিকে, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সামনে জমায়েতের ডাক দিয়েছে SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এই কর্মসূচিগুলিকে কেন্দ্র করেই সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/20/cm-suvendu-adhikari-143/


