Bengal Liberty : মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় মৌলবাদ নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। রবিবার বাংলা অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কিছু মাদ্রাসায় জেহাদি মানসিকতা গড়ে তোলা হয়। পাশাপাশি, ২০০২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মাদ্রাসা নিয়ে করা বিতর্কিত মন্তব্যকেও কার্যত সমর্থন করেন তিনি। তসলিমার বক্তব্য, ধর্মীয় শিক্ষার আড়ালে বিদ্বেষ ছড়ানো নয়, প্রয়োজন কঠোর সরকারি নজরদারি ও শিক্ষাব্যবস্থার সংস্কার(Taslima Nasreen)। তিনি বলেন, “ওখানে পড়াশুনা করে কেউ বিশেষ কিছু করতে পারে না, ওরা ভিক্ষা করে, চাঁদা তুলে খায়।” এমনকি মসজিদ নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “এত মসজিদ থাকার কোনও দরকার নেই।”

সরকারি নিয়ন্ত্রণ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি (Taslima Nasreen)
রবিবার বাংলা অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিক মন্তব্য করেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় জেহাদি তৈরি হয়। তাঁর দাবি, কিছু মাদ্রাসা কার্যত জেহাদি তৈরির কারখানায় পরিণত হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু প্রতিষ্ঠানে শিশু নির্যাতন ও শিশু যৌন নির্যাতনের ঘটনাও ঘটে। তাই এই ধরনের মাদ্রাসার অস্তিত্ব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, বহু ক্ষেত্রে মাদ্রাসাগুলিতে কার্যকর সরকারি নিয়ন্ত্রণ থাকে না। ছোটবেলা থেকেই কিছু প্রতিষ্ঠানে অমুসলিমদের প্রতি বিদ্বেষমূলক শিক্ষা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, ধর্মীয় ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে বিভিন্ন সরকার এই বিষয়ে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে পিছিয়ে যায়। তাই সব মাদ্রাসাকে সরকারি নজরদারির আওতায় এনে শিক্ষার মান ও পাঠক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি বলে মত প্রকাশ করেন তসলিমা।

প্রসঙ্গত, ২০০২ সালে সীমান্ত এলাকার কিছু অনুমোদনহীন মাদ্রাসা সম্পর্কে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, সেগুলি জঙ্গি কার্যকলাপের আঁতুরঘরে পরিণত হচ্ছে। সেই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার সেই মন্তব্যকেই কার্যত সমর্থন করে তসলিমা নাসরিন বলেন, কিছু মাদ্রাসায় উগ্রপন্থী চিন্তাধারার প্রসার ঘটে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/02/taslima-nasreen-4/


