West Bengal Crime: মালদায় টাকার পাহাড় উদ্ধার, মাদক পাচার তদন্তে পুলিশের বড় সাফল্য

Bengal Liberty: 

মাদক পাচার মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার মামলার সূত্র ধরে মালদার পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা নগদ, প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে খইহট্টা এলাকার একটি গুদামঘর থেকে ৯,০০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। ভোর ৪টা পর্যন্ত চলে তল্লাশি অভিযান।

Advertisement
Advertisement

West Bengal Crime

 

ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার (২৮), গোপাল চাকি (৩২) এবং সুশান্ত হালদার (৩০)। তিনজনেরই বাড়ি মালদা থানার এলাকায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

 

West Bengal Crime আড়াই কোটির নগদ ও সোনা উদ্ধার

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরে প্রায় ১,৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ-সহ কয়েকজনকে গ্রেফতারের পর তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ, মালদা পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ অপারেশন টিম যৌথভাবে এই অভিযান চালায়।

 

West Bengal Crime
West Bengal Crime

West Bengal Crime

 

মঙ্গলবাড়ির একটি বহুতলের তৃতীয় তলার ভাড়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আলমারির ভিতর থেকে বান্ডিলবন্দি বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই কারেন্সি কাউন্টিং মেশিন এনে তা গণনা করতে হয়। পাশাপাশি উদ্ধার হয় প্রায় ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপ, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

 

West Bengal Crime

 

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত। এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার নেটওয়ার্কের কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ল্যাপটপ ও অন্যান্য নথি পরীক্ষা করে আর্থিক লেনদেন, যোগাযোগের তথ্য এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত আরও জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ আগস্ট – শোকের মাস, শক্তির মাস

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury