Malda
প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় জেঠুর মৃত্যুসংবাদ জানান ইশা খান চৌধুরী। তিনি লেখেন, অত্যন্ত শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছেন, তাঁর জেঠু তথা প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি। অন্যদিকে, শোকবার্তায় অধীর রঞ্জন চৌধুরী লেখেন, সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরীর প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি।

অধীরের কথায়, মালদহের ঐতিহ্যবাহী কোতয়ালি পরিবারের অন্যতম সদস্য ছিলেন লেবু দা। তাঁর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে কংগ্রেস পরিবার এক প্রবীণ অভিভাবককে হারাল। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের স্মৃতি কখনও মুছে যায় না।

রাজনৈতিক জীবনে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে দু’বার কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আবু নাসের খান চৌধুরী। রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পরবর্তী সময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও সেই নির্বাচনে জয়ী হতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মালদহের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিচিতি ছিল তাঁর। হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও সেই নির্বাচনে জয় পাননি তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মালদহের রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ পরিচিতি ছিল।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।