ABVP
ABVP

ABVP: স্ক্রিন টাইম টু গ্রিন টাইম! কলেজে এবিভিপির বিশেষ অভিযান

Bengal Liberty

NEET-এর প্রশ্নফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল দিল্লি। লাগাতার ছাত্রবিক্ষোভের জেরে পদত্যাগ করতে হয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। সেই আন্দোলনের আবহে সামনে এসেছিল নবগঠিত সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’। ছাত্রছাত্রীদের তারুণ্য ও প্রতিবাদের ভাষাকে হাতিয়ার করেই সংগঠনটির নিজের জায়গা দেশকে বুঝিয়ে দিয়েছিল। সংগঠনের নেপথ্যে বিদেশি অনুদান কিংবা সরকার-বিরোধী ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এরই মধ্যে দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে Gen Z-কে বুঝতে উদ্যোগী হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। বৃহস্পতিবার তরুণ পড়ুয়াদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কথা স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবতের। তাঁর বক্তব্য, বর্তমান প্রজন্ম আগের প্রজন্মের মতো সবকিছু মেনে নেয় না। তারা প্রশ্ন করে, জানতে চায় এবং যুক্তি দিয়ে বিষয়টি বুঝতে চায়। তাই তরুণদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলা এবং তাঁদের প্রশ্নের উত্তর দেওয়াই প্রয়োজন।

ABVP
ABVP

এই আবহেই বাংলায় Gen Z-দের মন জয় করতে অভিনব কর্মসূচি নিয়েছে RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলেজ ক্যাম্পাসগুলিতে নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যেই একাধিক সৃজনশীল ও গঠনমূলক কর্মসূচির পরিকল্পনা করেছে এবিভিপি।

Advertisement
Advertisement

স্ক্রিন টাইম থেকে গ্রিন টাইম

ABVP-র উদ্যোগে কলেজ ক্যাম্পাসে হবে গান নিয়ে চর্চা, মনীষীদের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়। এর জন্য ‘স্ক্রিন টাইম টু গ্রিন টাইম’ এবং ‘স্ক্রিন টাইম টু মিউজিক টাইম’-এর মতো কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর বদলে পড়ুয়াদের মাঠে, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করাই এর অন্যতম লক্ষ্য।

Advertisement
Advertisement

পাশাপাশি কলেজগুলিতে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতেও বিশেষ উদ্যোগ নিয়েছে এবিভিপি। ক্যাম্পাসে সংগঠনের কার্যকলাপ বাড়ানোর পাশাপাশি পড়ুয়াদের কলেজমুখী করতে ‘ক্যাম্পাস চলো’ অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যে দীর্ঘদিন পর রাজনৈতিক পালাবদলের পর কলেজ ক্যাম্পাসের পরিবেশেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবিভিপির এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু RSS প্রধান মোহন ভাগবতই নন, Gen Z এবং দেশের তরুণ প্রজন্মের প্রসঙ্গ একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও উঠে এসেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury