Sheikh Hasina
Sheikh Hasina

Sheikh Hasina : দু’বছর পর দিল্লি থেকে হাসিনার বার্তা, ‘এটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না’

Bengal Liberty : ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই ঘটনার ঠিক দু’বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি। বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়াল মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে তিনি ২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলন, নিজের সরকার এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই দেশের মানুষের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে তিনি দাবি করেন, দেশ থেকে দূরে থাকলেও তিনি কখনও দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হননি (Sheikh Hasina)।

Sheikh Hasina
Sheikh Hasina

বক্তব্যের শুরুতেই আবেগঘন বার্তা (Sheikh Hasina)

ভাষণের শুরুতেই শেখ হাসিনা বলেন, “আমি এমন একজন মানুষ হিসেবে কথা বলছি, যিনি সারা জীবন বাংলাদেশের মানুষের সঙ্গে থেকেছেন। আমাকে আমার দেশ থেকে দূরে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু আমি কখনও আমার দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন হইনি।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “গত দুই বছর ধরে আমি আমার প্রিয় বাংলাদেশকে কষ্ট পেতে দেখেছি। এটি সেই বাংলাদেশ নয়, যা আমরা গড়ে তুলেছিলাম। এটি সেই বাংলাদেশও নয়, যার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ আত্মত্যাগ করেছিলেন।”

Advertisement
Advertisement

জুলাই-অগাস্টের আন্দোলন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য (Sheikh Hasina)

২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা দাবি করেন, “আমি ২০২৪ সালের জুলাই ও অগাস্টের ঘটনাগুলোর সত্য দিয়ে শুরু করতে চাই। এটি কোনও শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না।” তার বক্তব্য অনুযায়ী, শুরু থেকেই তাঁর সরকার সংলাপ, আইনি প্রক্রিয়া এবং ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাঁর অভিযোগ, “সংস্কারের দাবির আড়ালে সংগঠিত কিছু গোষ্ঠী ছাত্রদের দাবিকে সহিংস রাজনৈতিক হাতিয়ারে পরিণত করার জন্য কাজ করছিল।” জুলাই-অগাস্ট আন্দোলন সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে শেখ হাসিনা জানান, ঘটনাগুলিকে শুধুমাত্র ছাত্র আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর দাবি, এর নেপথ্যে সুসংগঠিত রাজনৈতিক পরিকল্পনা ছিল, যার লক্ষ্য ছিল সরকারকে অস্থিতিশীল করা।

Advertisement
Advertisement

ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম প্রকাশ্য বক্তব্যে শেখ হাসিনা একদিকে যেমন বাংলাদেশের মানুষের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন, অন্যদিকে ২০২৪ সালের আন্দোলনের চরিত্র ও পটভূমি নিয়ে নিজের ব্যাখ্যাও সামনে আনেন। তাঁর এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করবে বলেই রাজনৈতিক মহলের একাংশের অভিমত।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/05/taslima-nasrin-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury