Bengal Liberty
আফ্রিকা ডে 2026 উদযাপন উপলক্ষে নয়াদিল্লিতে আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মহলের সঙ্গে যোগদান করলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর (Africa Day 2026)। অনুষ্ঠানে ভারত-আফ্রিকা সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্ব ও ভবিষ্যতে সহযোগিতার দিকগুলি প্রকাশ করেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জয়শঙ্কর জানান, এই অনুষ্টানে যোগদানের ফলে ভারত আফ্রিকার সুসম্পর্ক ও পারস্পরিক সফর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, আফ্রিকার বিভিন্ন দেশে ভারতের কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণের মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
নিজের সমাজমাধ্যমে জানিয়েছেন, “উচ্চপর্যায়ের সফর বৃদ্ধি এবং কূটনৈতিক উপস্থিতি সম্প্রসারণের মাধ্যমে ভারত-আফ্রিকা সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ভারতের জি-২০ সভাপতিত্বের সময় আফ্রিকান ইউনিয়ন (AU)-কে স্থায়ী সদস্যপদ দেওয়ার মাধ্যমে গ্লোবাল সাউথ এবং আফ্রিকা মহাদেশের প্রতি ভারতের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি আরও স্পষ্ট হয়েছে।”
আরও খবর
.
EAM Dr. S. Jaishankar today joined African Heads of Mission and the diplomatic community in New Delhi to celebrate Africa Day 2026.
In his tweet, EAM Jaishankar shares highlights of his visit, saying: “Our widening engagement, witnessed in greater high-level visits and expanding… pic.twitter.com/e6r0b6x2IS
— ANI (@ANI) August 5, 2026
আফ্রিকার পাশে থাকার বার্তা ভারতের
ভারতের জি-২০ সভাপতিত্বের সময়ে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য হিসেবে মান্যতা প্রদান করা হয়েছিল। বিদেশমন্ত্রীর কথায়, এর মধ্য দিয়ে ‘গ্লোবাল সাউথ’ এবং আফ্রিকা মহাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। ফলে, পরিকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা (HADR), চিকিৎসা সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত-আফ্রিকার উন্নয়নে অংশীদারিত্ব আরও স্থায়ী হবে বলে জানিয়েছেন জয়শঙ্কর।
তিনি আরও বলেন, “চাহিদাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অংশীদারিত্বের আওতায় ভারত অবকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা (HADR), চিকিৎসা সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির মতো একাধিক ক্ষেত্রে আফ্রিকার পাশে রয়েছে।” জয়শঙ্কর জানান, “শান্তিরক্ষা, প্রতিরক্ষা প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রেও ভারত ও আফ্রিকার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, যা আফ্রিকা এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
উল্লেখ্য, বিকশিত ভারত ২০৪৭’ (Viksit Bharat 2047)-এর লক্ষ্য এবং আফ্রিকার ‘এজেন্ডা ২০৬৩’ (Agenda 2063)-এর মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। আফ্রিকা আমাদের অংশীদার, আফ্রিকা আমাদের অগ্রাধিকার।”


