দিল্লিতে বিদেশমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ
দিল্লিতে বিদেশমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ

দিল্লিতে বিদেশমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ

Bengal Liberty : দিল্লি সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সমাজমাধ্যমে ছবি দিয়ে সেকথা নিজেই জানান শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। উপহার স্বরূপ ওনাকে স্বামী বিবেকানন্দের একটি প্রতিকৃতি দিলাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদা ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে।

আজকের এই আলোচনা ও মূল্যবান মতবিনিময় আমার কাছে এক সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে থাকবে। এর আগে একটি পোর্টালের উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। নিউটাউনে হতে চলা সেই অনুষ্ঠানের পোর্টাল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় আসুন। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট ঘুরুন। কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি’। এই প্রথমবার বাংলায় অনুষ্ঠিত হবে প্রবাসী ভারতীয় সম্মেলন। সেই অনুষ্ঠানে বাংলা -সহ দেশের বিভিন্ন রাজ্যের প্রবাসী ভারতীয়রা বাংলায় আসবেন। এই অনুষ্ঠানকে সেরার সেরা করার চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘তাঁরা ঘুরে যাওয়ার পর যখন বলবে সব জায়গার থেকে কলকাতার অভিজ্ঞতা সেরা। তখনই সার্থক হবে। মোদীজির মন্ত্র কথা কম, কাজ বেশি। আমরা করে দেখাতে চাই’। পোর্টাল লঞ্চ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি জানান,বঙ্গে প্রথমবার এই রকম অনুষ্ঠান হতে চলেছে। আগে না হওয়ার কারণ নিয়ে বলতে গিয়ে বিগত বাম ও তৃণমূল সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘৪৯ বছর বাংলায় কেন্দ্র ও রাজ্যের একই সরকার ছিল না। এরফলে কোনও ইচ্ছাও দেখা যায়নি। কোনও অনুষ্ঠান করতে বলা হলে। তা করা হত না’। পাশাপাশি জানিয়েছেন, ‘গণতন্ত্রে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকতে হবে এমন মানে নেই। তবে আগে আমাদের সব ছিল। শুধু ভিশন ছিল না’।

এই অনুষ্ঠান কলকাতায় করতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এই অনুষ্ঠান করতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এই বছর যোগ দিবস করছে। সব থেকে বেশি লোক অংশগ্রহণ করেছিল। এই অনুষ্ঠানও সেরা করে তুলব’। তারপরই তিনি জানান, বাংলায় সব কিছু আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে বিদ্যাসাগরের মতো ব্যক্তিক্ত বাংলার সঙ্গে জড়িয়ে। সংস্কৃতি ও সাহিত্যের মেলবন্ধন রয়েছে। প্রাকৃতিকগত ভাবেও বাংলা অনেক উন্নত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।