Bengal Liberty : শালবনির সরকারি জমি প্লট দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছে (Sumit Roy)। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সুমিত রায়। হাই কোর্ট অভিযোগের গুরুত্ব এবং তদন্তের স্বার্থে তাঁকে আগাম জামিন দিতে অস্বীকার করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হতে পারে (Sumit Roy)।

সরকারি জমি দুর্নীতির অভিযোগে কড়া হাই কোর্ট (Sumit Roy)
শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, সরকারি জমি প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বয়ানেও সুমিত রায়ের নাম উঠে এসেছে। সাক্ষীদের বক্তব্যেও তাঁর ভূমিকার উল্লেখ রয়েছে। সেই কারণেই তদন্তের এই পর্যায়ে আগাম জামিন দেওয়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে বলে মনে করেছে আদালত। ফলে হাই কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে।

চাকরি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে স্বস্তি (Sumit Roy)
অন্যদিকে, ডেবরা থানায় দায়ের হওয়া চাকরি দুর্নীতি মামলায় সুমিত রায়কে শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে। পাশাপাশি তদন্তকারী অফিসারের প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। অভিযোগ, ৩০ লক্ষ টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তার মধ্যে ৬ লক্ষ টাকার লেনদেনও হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/06/suvendu-adhikari-109/


