Yusuf Pathan
Yusuf Pathan

Yusuf Pathan : শুভেন্দুর কাছে ইউসুফের চিঠি! কী চাইলেন বহরমপুরের NCPI সাংসদ?

Bengal Liberty : ভোটার তালিকা সংশোধনকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সামনে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন এনসিপিআই সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। চিঠিতে তিনি ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার দ্রুত, সহজ ও স্বচ্ছ নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠন, যাচাই প্রক্রিয়া সরলীকরণ এবং নাগরিকদের সহায়তায় হেল্প ডেস্ক চালুর দাবি জানিয়েছেন (Yusuf Pathan)।

Yusuf Pathan
Yusuf Pathan

জেলায় জেলায় ট্রাইব্যুনালের দাবি (Yusuf Pathan)

চিঠিতে ইউসুফ পাঠান উল্লেখ করেছেন, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের পর বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে বা সংশোধনের জন্য চিহ্নিত হয়েছে। তাঁদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হচ্ছে। কিন্তু ট্রাইব্যুনালের সংখ্যা সীমিত হওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, যা প্রবীণ, মহিলা এবং আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য বড় সমস্যা তৈরি করছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, স্থানীয় স্তরেই শুনানির সুযোগ মিললে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে এবং বিচারপ্রক্রিয়াও দ্রুত এগোবে।

Advertisement
Advertisement

যাচাই প্রক্রিয়া সহজ করার আর্জি (Yusuf Pathan)

চিঠিতে শুধু ট্রাইব্যুনাল গঠনের দাবিই নয়, ভোটার তালিকা যাচাই ও শুনানির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার আবেদনও জানিয়েছেন ইউসুফ পাঠান। পাশাপাশি প্রতিটি জেলা ট্রাইব্যুনালে হেল্প ডেস্ক চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় নথিপত্র এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে সহজেই সহায়তা পাবেন।

চিঠির শেষে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন বহরমপুরের সাংসদ। তাঁর দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ ভোটারের দুর্ভোগ কমবে এবং ভোটার তালিকা-সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/06/sumit-roy-10/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury