Bengal Liberty: সল্টলেকে এক অদ্ভুত ও রোমহর্ষক ঘটনা ঘটে গেল। ক্যাবের ভেতরে এক কন্যার জন্ম দেওয়ার পর, হাসপাতালের জরুরি বিভাগে পুত্রসন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। বর্তমানে মা এবং দুই নবজাতকই সুস্থ রয়েছে।
জানা গিয়েছে, দ্বারভাঙার বাসিন্দা ২৯ বছরের ওই প্রসূতি সল্টলেকে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। গত ভোররাতে তাঁর হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপর পরিজনরা তাঁকে ক্যাবে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ক্যাবের ভেতরে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

তবে যমজ সন্তানের অন্য জন তখনও মায়ের গর্ভেই রয়ে গিয়েছিল। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের দ্রুত হস্তক্ষেপে জরুরি বিভাগে ওই মহিলার একটি পুত্রসন্তান জন্ম নেয়। দুই নবজাতককেই সঙ্গে সঙ্গে এনআইসিইউ (NICU)-তে স্থানান্তরিত করে চিকিৎসা শুরু হয়।
আরও খবর

হাসপাতালের চিকিৎসক পারমিতা কাঞ্জিলাল চক্রবর্তী জানিয়েছেন, জরুরি বিভাগের দ্রুত পদক্ষেপে মা ও শিশুরা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। প্রথমে মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরবর্তীতে দুই শিশুই সুস্থ হয়ে ওঠায় তাদেরও হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/06/shakib-al-hasan/


