Bengal Liberty
আগামী ২৮ আগস্ট(India vs Pakistan) থেকে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়া কাপ। ভারত তাদের অভিযান শুরু করবে ৩০ আগস্ট হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর ৩ সেপ্টেম্বর চীনের মুখোমুখি হবে হার্মানপ্রীত কৌরের দল। আর ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ভারত।

প্রতিযোগিতার নিয়মাবলি(India vs Pakistan)
মোট আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-এ রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। গ্রুপ-বিতে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি। ২৮ আগস্ট থাইল্যান্ড বনাম হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে।
দেশের আগে ব্যবসা(India vs Pakistan)
পাহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই দেশজুড়ে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি উঠেছিল। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের একাংশ, এমনকি সাধারণ মানুষের অনেকেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিরোধিতা করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, সন্ত্রাসবাদ ও খেলাকে কখনও একসঙ্গে দেখা উচিত নয়।কিন্তু পাহেলগাঁও জঙ্গি হামলার পরও ইতিমধ্যেই পাঁচবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে।
আরও খবর

এমনকি ওই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের একাংশও এই ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এত বিতর্ক ও সমালোচনার পরও শেষ পর্যন্ত আবারও এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সূচি প্রকাশের পর থেকেই একটি প্রশ্ন নতুন করে সামনে এসেছে—দেশ আগে, নাকি ব্যবসা-বাণিজ্য? এই বিতর্ক ঘিরেই ফের সরগরম ক্রিকেট মহল।



