WWE News
WWE News

WWE News : জন সিনা বনাম ব্রক লেসনার: ২০২৬ সালে কার সম্পদের পরিমাণ বেশি

Bengal Liberty

ডব্লিউডব্লিউই ইতিহাসে(WWE News) জন সিনা এবং ব্রক লেসনার -দুই নামই কিংবদন্তির মর্যাদা পেয়েছে। রিংয়ের লড়াই থেকে শুরু করে জনপ্রিয়তা, দু’জনেই নিজেদের আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছেন।তবে ২০২৬ সালে সম্পদের নিরিখে কে এগিয়ে? সাম্প্রতিক বিভিন্ন আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে দুই সুপারস্টারের আয়ের উৎস এবং মোট সম্পদের তুলনা।

Advertisement
Advertisement

হলিউডেই বাজিমাত জন সিনার(WWE News)

বর্তমানে জন সিনার আনুমানিক সম্পদের পরিমাণ ডব্লিউডব্লিউই ৮০ মিলিয়ন মার্কিন ডলার। তে দীর্ঘ সফল কেরিয়ারের পাশাপাশি হলিউডে একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয়, বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ তাঁর সম্পদকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও তিনি এখন পূর্ণসময়ের রেসলার নন, তবুও ডব্লিউডব্লিউই-তে বিশেষ উপস্থিতি থেকেও উল্লেখযোগ্য আয় করেন।

ব্রক লেসনারের সম্পদের উৎস(WWE News)

অন্যদিকে ব্রক লেসনারের সম্পদের হিসাব নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছুটা পার্থক্য রয়েছে। বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তাঁর নেট ওয়ার্থ ১০ থেকে ১৭ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে। ডব্লিউডব্লিউই এবং ইউএফসি -দুই ক্ষেত্র থেকেই বিপুল অর্থ উপার্জন করেছেন ‘দ্য বিস্ট ইনকারনেট’। সীমিত সংখ্যক ম্যাচ খেলেও তিনি সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকাদের অন্যতম ছিলেন। ফলে ২০২৬ সালে সম্পদের বিচারে জন সিনা স্পষ্টভাবেই ব্রক লেসনারের থেকে এগিয়ে রয়েছেন। হলিউডে সফল কেরিয়ার, ব্র্যান্ড চুক্তি এবং দীর্ঘদিনের জনপ্রিয়তাই তাঁকে ডব্লিউডব্লিউই -র ইতিহাসের অন্যতম ধনী সুপারস্টারে পরিণত করেছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury