School mobile ban WBBSE
School mobile ban WBBSE

School mobile ban WBBSE: স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা পর্ষদের, মানতে হবে একাধিক নিয়ম

Bengal Liberty: সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মোবাইল ফোন নিয়ে আসার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়গুলির পঠনপাঠন এবং পরিবেশ আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

নিয়মে কী বলা হয়েছে? (School mobile ban WBBSE)

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, স্কুল চলাকালীন ক্লাস, পরীক্ষা কিংবা প্রার্থনা সভায় ছাত্রছাত্রীরা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবে না। স্কুল প্রধানের বিশেষ অনুমতি ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে বা স্কুল চত্বরে ফোন আনতে পারবে না। তবে যদি কোনো পড়ুয়ার দূরপাল্লার যাতায়াত বা চিকিৎসার মতো জরুরি প্রয়োজন থাকে এবং তারা ফোন আনেও, তবে তা স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একেবারেই ব্যবহার করা যাবে না।

Advertisement
Advertisement

অভিভাবকদেরও সচেতন থাকার বার্তা (School mobile ban WBBSE)

মহামারীর পর থেকে পড়াশোনার জন্য পড়ুয়াদের মধ্যে মোবাইলের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছিল। এমনকি স্কুল ইউনিফর্ম পরে রিল বানানোর মতো ঘটনাও সামনে এসেছে। এই ধরনের অবাঞ্চিত কাজ থেকে পড়ুয়াদের দূরে রাখতেই পর্ষদের এই কড়া পদক্ষেপ। এই নিয়ম সফল করতে অভিভাবক ও শিক্ষক উভয়েরই সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট মহল। অপ্রয়োজনে যাতে ছাত্রছাত্রীরা স্কুলে ফোন না আনে, সেদিকে অভিভাবকদের বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/07/ram-mandir-trust-audit/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury