ISL
ISL

ISL : ফের আইএসএল ঘিরে অনিশ্চয়তা, জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের!

Bengal Liberty

ভারতীয়(ISL) ফুটবলের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলকে ঘিরে এবার উঠছে বড় প্রশ্ন। এই লিগ আদৌ কতটা লাভজনক? আগামী দিনে আইএসএল কীভাবে চালানো উচিত? সমর্থকদের মধ্যে লিগের জনপ্রিয়তা কতটা রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই জনমত জানতে সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

আর্থিক সংকটে আইএসএল(ISL)

২০২৬-২৭ মরসুম শুরুর আগেই আইএসএলকে ঘিরে তৈরি হয়েছে একাধিক জটিলতা। লিগের বাণিজ্যিক কাঠামোর পরিবর্তন, সম্প্রচার স্বত্ব এবং ক্লাবগুলির আর্থিক দায়বদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একাধিক ক্লাব জানিয়েছিল, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে লিগে তাদের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে।এর মধ্যেই সম্প্রতি আইএসএল থেকে জামশেদপুর এফসির সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারতীয় ফুটবলে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ISL
ISL

এবার সমর্থকদের মতামত(ISL)

এই পরিস্থিতিতে আইএসএলকে ঘিরে সাধারণ ফুটবলপ্রেমীদের মতামত জানতে সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আইএসএল চালিয়ে যাওয়া উচিত কি না, লিগের বর্তমান কাঠামো কতটা কার্যকর, দর্শকদের আগ্রহ কেমন—এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে জনমত সংগ্রহ করা হচ্ছে।অর্থাৎ, শুধু ক্লাব বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নয়, এবার সাধারণ ফুটবলপ্রেমীদের মতামতও গুরুত্ব পেতে চলেছে।

আইএসএল নিয়ে সমীক্ষা(ISL)

আইএসএল নিয়ে আপনার কী মত? লিগ আরও চালিয়ে যাওয়া উচিত, নাকি বর্তমান কাঠামোয় পরিবর্তন প্রয়োজন? আপনার মতামত জানাতে সমীক্ষার ফর্মটি পূরণ করতে পারেন।কর্তৃপক্ষের প্রকাশিত সমীক্ষার লিঙ্কে গিয়ে ফর্মটি পূরণ করে আপনার মতামত জানান। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠছে, তখন এই সমীক্ষার ফলাফল আগামী দিনে আইএসএল নিয়ে আলোচনায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury