Narendra Modi
Bengal Liberty: ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, Bharatiya Janata Party (বিজেপি)-র প্রস্তুতি আরও তীব্র হচ্ছে। প্রধানমন্ত্রী (Narendra Modi) দফতর সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর মোদি নদীয়ায় একটি জনসভা করবেন। পাশাপাশি, ব্যাক স্টেজে তিনি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি রাজনৈতিক এবং সাংগঠনিক বৈঠকও করবেন।

সাংসদদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত (Narendra Modi)
গত দু’দিন আগে সংসদের অন্দরে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানে মূলত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে কথাবার্তা হয়। মোদিকে চলতি মাসে বাংলায় জনসভা করার জন্য আবেদনও করা হয়। সেই সূত্রে প্রধানমন্ত্রী দফতর ২০ ডিসেম্বর নদীয়াকেই জনসভার জন্য বেছে নিয়েছেন।
তবে, নদীয়ার কোন স্থানে সভা হবে, তা-নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বলা বাহুল্য, নদীয়ার এই সভা বাস্তবায়িত হলে আমরা দেখতে পাব, চলতি বছরে মোদি ৪-বার বঙ্গ সফর করবেন। প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বরে রাজ্যের ১০ সাংগঠনিক বিভাগে সভা করার পরিকল্পনা ছিল মোদির। সেই তালিকায় নাম ছিল নাদিয়ার রানাঘাট-ও। তবে, কেন্দ্রীয় নেতৃত্ব কিছু সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল পার্টি। যদিও, ভোটের পূর্বে মোদি তাঁর বঙ্গ সফর বৃদ্ধি করবেন বলে সাংসদদের জানিয়েছেন। ফলে, ২০২৬-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ-সহ নির্বাচনকালে মোদি ঘন-ঘন বঙ্গ সফরে অংশ নেবেন।

