Bengal Liberty : হালিশহরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল (Abhishek Banerjee)। রবিবারের ঘটনার পর এবার দিল্লির সংসদ চত্বর থেকে রাজ্য সরকার এবং বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে এই ধরনের হামলা চালানো সম্ভব নয়। এমনকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মদত ছাড়া অভিযুক্তরা এই সাহস পেতেন না বলেও দাবি করেন তিনি (Abhishek Banerjee)।

‘প্রশাসনিক মদত ছাড়া এমন হামলা সম্ভব নয়’, দাবি অভিষেকের (Abhishek Banerjee)
অভিষেকের দাবি, বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক দলগুলির অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। তাঁর অভিযোগ, শুধু রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া নয়, বিরোধী নেতাদের নিরাপত্তাও প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। হালিশহরের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ও কাদা ছোড়ার যে ছবি সিসিটিভি এবং গাড়ির ফুটেজে দেখা গিয়েছে, তা থেকেই ঘটনার ভয়াবহতা স্পষ্ট। তাঁর আরও দাবি, হামলার সময় ঘটনাস্থলে থাকা কয়েকজনকে এর আগেও বিজেপির হয়ে প্রচারে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিক ছবিও রয়েছে বলে দাবি করেন অভিষেক। তাঁর বক্তব্য, এই তথ্য সামনে এলে ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা আরও স্পষ্ট হবে।

রাজ্য সরকারকে আক্রমণ অভিষেকের (Abhishek Banerjee)
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরব হন অভিষেক। গত ১৯ জুনের একটি ঘটনার উল্লেখ করে তাঁর দাবি, লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক সেরে কলকাতা বিমানবন্দরে ফেরার সময় এক বিজেপি-আশ্রিত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল। তাঁর অভিযোগ, এত দিন পরেও ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। অভিষেকের দাবি, ওই ব্যক্তির সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। সেই সূত্রেই তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ‘আশীর্বাদ’ থাকার কারণেই অস্ত্রধারী ওই ব্যক্তি এখনও পুলিশের নাগালের বাইরে। একই সঙ্গে তৃণমূলকে রাজনৈতিক কর্মসূচি ও সভা করতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, গত দু’মাসে তথাকথিত বিরোধীদের বিজেপি বা সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি। বরং তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁকেই নিশানা করা হচ্ছে।
আরও খবর
বিজেপি এবং তাদের সহযোগী শক্তিগুলি মিলে বাংলাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ বাংলার মানুষ দেখছেন এবং এই ‘চক্রান্তকারীদের’ মানুষ কখনও ক্ষমা করবেন না।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/10/suvendu-adhikari-119/


