Janatar Darbar: জমি কেড়েছে তৃণমূল, ‘জনতার দরবারে’ রঙ্গনা থিয়েটারের মালিক!

Bengal Liberty: 

দীর্ঘদিন বন্ধ থাকা উত্তর কলকাতার গোয়াবাগানের রঙ্গনা থিয়েটারের সঙ্গে যুক্ত প্রসাধনী কারখানার জমি বেদখলের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হলেন থিয়েটারের মালিক হীরক মুখার্জি। স্ত্রীকে সঙ্গে নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান তিনি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। এবার মুখ্যমন্ত্রীর দরবারে এসে জমি ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন তিনি।

Advertisement
Advertisement

Janatar Darbar

 

হীরক মুখার্জির দাবি, দর্শকের অভাবে ২০০৩ সালে রঙ্গনা থিয়েটার বন্ধ হয়ে যায়। থিয়েটারের কর্মীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে পাশের একটি জমিতে প্রসাধনী দ্রব্য তৈরির কারখানা গড়ে তোলেন তিনি। তাঁর কথায়, কারখানাটি ভালোই চলছিল। কিন্তু ২০২৩ সালের ১৩ মে কর্মীরা ফোন করে জানান, কারখানার দরজায় তালা দেওয়া হয়েছে এবং তাঁরা ভিতরে ঢুকতে পারছেন না।

 

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হীরক মুখার্জি, তদন্তের আশ্বাস(Janatar Darbar)

 

খবর পেয়ে কারখানায় পৌঁছে হীরকবাবু দেখেন, অন্যরা সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে বলে তাঁর অভিযোগ। এরপর বটতলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি, পুলিশ সেই সময় কোনও সাহায্য করেনি। তৃণমূলের মদতপুষ্ট কয়েকজন ব্যক্তি চাবি নিয়ে এসে জমিটি তাঁদের বলে দাবি করেন বলেও অভিযোগ হীরক মুখার্জির। এমনকি, প্রতিবাদ করায় তাঁদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

Janatar Darbar
Janatar Darbar

Janatar Darbar

 

এরপর আদালতের দ্বারস্থ হন হীরক মুখার্জি। তাঁর দাবি, আদালত থেকে ইনজাংশন পাওয়া সত্ত্বেও কারখানার সমস্ত সামগ্রী লরিতে করে কার্যত জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। জমি দখলের পিছনে প্রোমোটারদের ভূমিকা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

 

হীরক মুখার্জির আরও অভিযোগ, গত তিন বছর ধরে কারখানাটি বন্ধ। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের কাছেও সাহায্য চেয়েও কোনও সুরাহা মেলেনি।

 

Janatar Darbar

 

সরকার বদলের পর মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পেয়ে এবার আশাবাদী ঐতিহ্যবাহী রঙ্গনা থিয়েটারের মালিক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাঁর আশা, এবার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ লেকটাউনে ৩০০ কোটি টাকার ফ্ল্যাট প্রতারণার অভিযোগ, জনতার দরবারে সুজিত বসুর বিরুদ্ধে সরব মহিলা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury