Narendra Modi
Narendra Modi

Narendra Modi : ‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী!

Bengal Liberty

কমনওয়েলথ(Narendra Modi) গেমস ২০২৬-এ ভারতীয় ক্রীড়াবিদদের দুরন্ত সাফল্যের পর তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাক্ষাৎপর্বেই ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল তাঁর পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে ঘিরে একটি মজার ঘটনা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। সেই ঘটনা শুনে কার্যত হেসে ফেলেন প্রধানমন্ত্রীও।

Advertisement
Advertisement

পাকিস্তানি বক্সারকে হারিয়েছিলেন নরেন্দ্র(Narendra Modi)

কমনওয়েলথ গেমসের ৯০ কেজির ঊর্ধ্বে বক্সিং বিভাগে রুপোর পদক জিতেছেন ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল। প্রতিযোগিতায় তাঁর লড়াইয়ের একটি মজার ঘটনা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাগ করে নেন তিনি।বেরওয়াল জানান, পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর তাঁর নাম জানতে পারেন ওই বক্সার। ‘নরেন্দ্র’ নামটি শুনেই মজার ছলে তিনি বলেন, “মুঝে নরেন্দ্র নাম সে নফরত হো গয়ি হ্যায়।” অর্থাৎ, ‘নরেন্দ্র নামটা আমার ঘেন্না হয়ে গিয়েছে।’

শুনে হেসেই ফেললেন মোদি(Narendra Modi)

প্রধানমন্ত্রী মোদীর সামনে পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীর ওই মন্তব্যের কথা বলতেই গোটা পরিবেশ হাস্যরসে ভরে ওঠে। একই সঙ্গে ‘নরেন্দ্র’ নামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেরও একটি মজার মিল তৈরি হয়।পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীর সেই মন্তব্য শুনে প্রধানমন্ত্রীও হাসিমুখে প্রতিক্রিয়া জানান। খেলাধুলার মঞ্চে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এমন একটি হালকা মুহূর্তই নজর কেড়েছে।

গ্লাসগোয় ভারতের দুরন্ত সাফল্য(Narendra Modi)

২০২৬ কমনওয়েলথ গেমসে ভারত মোট ৩৯টি পদক জিতে অভিযান শেষ করেছে। পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাতে তাঁদের সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্বও ভারত পেতে চলেছে বলে জানানো হয়েছে।সব মিলিয়ে, নরেন্দ্র বেরওয়ালের মুখে পাকিস্তানি প্রতিদ্বন্দ্বীর সেই মন্তব্য এবং তা শুনে মোদীর হাসির মুহূর্তই এখন ক্রীড়া মহলে বেশ চর্চায়।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury