Bengal Liberty: কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকাশিত তালিকায় নাম বাদ গেল জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যিনি নির্দল প্রার্থী হিসেবেও লড়াই করেছিলেন, সেই দাপুটে অভিনেতার নামই ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে এই বিষয়ে নিজের ক্ষোভ ও অবাক হওয়ার কথা জানান ৬১ বছর বয়সি অভিনেতা। ভিডিওতে তিনি অভিযোগ করেছেন যে, বেঙ্গালুরু কেন্দ্রের প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আর সেই বাদ যাওয়া নামের দীর্ঘ তালিকাতেই রয়েছে তাঁর নিজের নামও।

অভিনেতার দাবি, তাঁর জন্ম, পড়াশোনা, থিয়েটার চর্চা— সবই এই শহরে এবং তিনি নিজেই এই কেন্দ্র থেকে একসময় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তা সত্ত্বেও কীভাবে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কর্ণাটকে এই এসআইআর প্রক্রিয়া ও নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/11/aroop-biswas-16/


