Bengal Liberty : প্রায় ১ কোটি টাকার লেনদেনের অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিলেন কলকাতার এক প্রোমোটার (India Today)। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, IPAC এবং পশ্চিমবঙ্গের ‘ইন্ডিয়া টুডে’-র এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুর নাম রয়েছে। প্রোমোটারের দাবি, প্রায় ৩৯ লক্ষ টাকা বাজারমূল্যের একটি ফ্ল্যাট কোনও টাকা না নিয়েই ইন্দ্রজিৎ কুণ্ডুর নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি, আরও প্রায় ৬০ লক্ষ টাকা নগদে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। সব মিলিয়ে ইন্দ্রজিৎ কুণ্ডুর জন্য প্রায় ১ কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে চিঠিতে। এই অভিযোগ সামনে আসতেই ‘ইন্ডিয়া টুডে’-র এডিটরকে ইস্তফা দিতে বলা হয়েছে বলে খবর (India Today)।

রেজিস্ট্রেশন নিয়ে বিস্ফোরক দাবি (India Today)
অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সুমিত রায় তাঁকে ফোন করেন। ওই ফোনে IPAC-এর পক্ষ থেকে যে নির্দেশ বা অনুরোধ আসবে, তা মেনে চলার কথা বলা হয়েছিল বলে দাবি প্রোমোটারের। এরপর তাঁকে একটি ফ্ল্যাট এক ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলা হয়। চিঠিতে সত্য প্রকাশ পাণ্ডে দাবি করেছেন, পরে AITC-এর মুখপাত্র হিসেবে উল্লেখ করা ঋজু দত্ত ইন্দ্রজিৎ কুণ্ডুকে তাঁর অফিসে নিয়ে আসেন। কুণ্ডুর প্রয়োজনীয় নথিপত্র নেওয়া হয়। এরপর প্রায় ৩৯ লক্ষ টাকা বাজারমূল্যের একটি ফ্ল্যাট তাঁর নামে রেজিস্ট্রি করা হয় বলে অভিযোগ। প্রোমোটারের দাবি, ওই ফ্ল্যাটের জন্য কোনও অর্থ নেওয়া হয়নি। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়ের নির্দেশেই এই কাজ করা হয়েছিল।

৬০ লক্ষ নগদ দেওয়ার অভিযোগ (India Today)
অভিযোগপত্রে আরও বড় অঙ্কের নগদ লেনদেনের দাবি করা হয়েছে। প্রোমোটারের বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে IPAC-এর একটি দল ইন্দ্রজিৎ কুণ্ডুকে তাঁর কাছে নিয়ে আসে। এরপর তাঁকে কুণ্ডুকে ৬০ লক্ষ টাকা নগদ দেওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ। চিঠিতে দাবি করা হয়েছে, একবারে পুরো টাকা নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কিস্তিতে টাকা দেওয়া হয়। কখনও ৫ লক্ষ টাকা, কখনও ২ লক্ষ টাকা করে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন অভিযোগকারী। সব মিলিয়ে ইন্দ্রজিৎ কুণ্ডুর জন্য প্রায় ১ কোটি টাকা ‘বিনিয়োগ’ করা হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে AITC এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ও ক্ষমতার কারণে এত দিন তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি বলেও অভিযোগ করেছেন প্রোমোটার।
আরও খবর

চিঠিতে আরও দাবি করা হয়েছে, এই বিপুল অর্থ আটকে যাওয়ায় তাঁর অন্যান্য প্রকল্পও কার্যত থমকে গিয়েছে। বর্তমানে সুমিত রায় তাঁর ফোন ধরছেন না বলেও অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের তরফে ১৫ দিন সময় চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইন্দ্রজিৎ কুণ্ডু টাকা ও ফ্ল্যাট ফেরত দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করছেন বলে দাবি অভিযোগকারীর। শেষে বিজেপির রাজ্য সভাপতির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন সত্য প্রকাশ পাণ্ডে। তাঁর দাবি, ইন্দ্রজিৎ কুণ্ডুকে দেওয়া টাকা এবং ফ্ল্যাট তিনি ফেরত পেতে চান। এরপরই ‘ইন্ডিয়া টুডে’-র এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডুকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/12/netaji-2/


