Rainy Weather Update
Rainy Weather Update

Weather Alert : নিম্নচাপের জেরে বৃহস্পতিবার বাংলাজুড়ে প্রবল বৃষ্টি, দক্ষিণে লাল সতর্কতা

Bengal Liberty : নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার আরও দুর্যোগপূর্ণ হতে চলেছে বাংলার আবহাওয়া (Weather Alert)। ভোর থেকেই রাজ্যের কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই গভীর নিম্নচাপ তৈরির আশঙ্কাও তৈরি হয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টির দাপট থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উত্তর থেকে দক্ষিণ-রাজ্যের বিস্তীর্ণ অংশেই বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের লাল ও কমলা সতর্কতা জারি হওয়া জেলাগুলিতে পরিস্থিতির উপর বাড়তি নজর রাখা প্রয়োজন।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/13/kunal-ghosh-house-attacked/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury