Bengal Liberty : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা অবমাননাকর পোস্ট ঘিরে বুধবারই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Netaji Subhash Chandra Bose)। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেবে পুলিশ। বৃহস্পতিবার সেই নির্দেশের পরই পদক্ষেপের ছবি সামনে এসেছে। এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হয়েছে ছ’টি এফআইআর। সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে ১০৮টি পোস্ট। তবে কি এ বার অনন্ত মহারাজের পালা? গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে জোর চাপানউতোর। মুখ্যমন্ত্রীর ‘কেউ আইনের ঊর্ধ্বে নন’ বার্তার পর চাপ আরও বাড়ছে (Netaji Subhash Chandra Bose)।

‘নেতাজিকে অপমান করতে দেব না’, বার্তা মুখ্যমন্ত্রীর (Netaji Subhash Chandra Bose)
বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সাইবার সেলকে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। নেতাজিকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার, মিম বা অপপ্রচার করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনও জনপ্রতিনিধি বা সাংসদ আইন ভাঙলেও তাঁর বিরুদ্ধেও একই ভাবে পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নন। দলমত নির্বিশেষে পুলিশকে স্বাধীন ভাবে পদক্ষেপ করতে বলা হয়েছে। কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির প্রভাব যাতে পুলিশের কাজে না পড়ে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে ‘মেটা’ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানান তিনি।

অনন্ত মহারাজের মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত (Netaji Subhash Chandra Bose)
সম্প্রতি নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। জলপাইগুড়ির ফুলবাড়ির একটি সভায় তিনি দাবি করেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজির কোনও অবদান নেই। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে ওই মন্তব্যের প্রতিবাদ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপরই নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধ করতে আরও কড়া পদক্ষেপের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/13/netaji-controversy/


