Anniversary of Babri Masjid Demolition
Bengal Liberty: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid demolition) ৩৩তম বার্ষিকীর প্রাক্কালে উত্তরপ্রদেশের অযোধ্যা ও মথুরার মতো স্পর্শকাতর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাম মন্দির সংলগ্ন এলাকা ‘রেড জোন’ ঘোষণা করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীরা বাবরি মসজিদ ভেঙে দেয়। যার জেরে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতারও জন্ম হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। প্রায় ২০০০ মানুষের প্রাণহানি ঘটে এই ঘটনায়।
অযোধ্যার পুলিশ সুপার(Ayodhya Superintendent of police ISP) চক্রপাণি ত্রিপাঠী (Chakrapani Tripathi) জানান, জেলা জুড়ে একাধিক চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সমস্ত হোটেল এবং ধর্মশালাকে সেখানে অবস্থানরত দর্শনার্থীদের রেকর্ড রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা কর্মকর্তারা নিয়মিত যাচাই করবেন। নিয়মিত যানবাহন পরীক্ষার পাশাপাশি পুলিশ ঘাট এবং অন্যান্য এলাকায় টহল দিচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ, অযথা জমায়েত এড়ানো, নিরাপত্তা ক্ষতিয়ে দেখা এবং নজরদারির জন্য পৃথক দল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দির (Shri Kashi Vishwanath temple) সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বারাণসীর ডেপুটি পুলিশ কমিশনার (Crime) সারাভানন থাগামানি (Saravanan Thagamani) জানিয়েছেন, শহর, জংশন এবং বেনারস রেল স্টেশনগুলোতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে।
৮৪টি ঘাটে টহলদারি চলছে, বিশেষ করে অসি ঘাট, নমো ঘাট এবং দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতির সময় বিশেষ নজরদারি রাখা হবে। রেলস্টেশনের পার্কিংয়ে আরপিএফ, জিআরপি-র পাশাপাশি বোমা স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হচ্ছে। বাস স্ট্যান্ড সহ কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরব মন্দির এবং সঙ্কটমোচন হনুমান মন্দিরে বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, (Anniversary of Babri Masjid Demolition)
সম্প্রতি হুমায়ুন কবীর বেলডাঙায় ‘‘বাবরি মসজিদ’’ তৈরির কথা ঘোষণা করেন ৷ এমনকি অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনে অর্থাৎ, ৬ ডিসেম্বর ওই মসজিদ শিলান্যাসের কথা ঘোষণা করেন হুমায়ুন ৷ তারপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে বৃহস্পতিবার বহিষ্কার করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি ৷ তবে, বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীরের ‘‘বাবরি মসজিদ’’- এর ভিত্তিপ্রস্তর স্থাপনের বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করে না কলকাতা হাইকোর্ট ৷ ফলে হুমায়ুনের মুর্শিদাবাদে ‘‘বাবরি মসজিদ’’- এর মসজিদের শিলান্যাসে আর কোনও বাধা আপাতত রইল না ৷ তবে,রাজ্যকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে হাইকোর্টে।
